অসম-নাগাল্যান্ড সীমানায় বিবাদের অবসান, পুলিশ প্রত্যাহার দুই রাজ্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অসম-নাগাল্যান্ড সীমানায় বিবাদের অবসান, পুলিশ প্রত্যাহার দুই রাজের। অসম-মিজোরাম সীমানা নিয়ে যখন জটিলতা বাড়ার পাশাপাশি স্বস্তির খবর মিলল অসম-নাগাল্যান্ড সীমানা থেকে। বিবাদের অবসান ঘটিয়ে এবার সীমানা থেকে পুলিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল দুই রাজ্য।

আরও পড়ুনঃ দেশে করোনার প্রকোপ অব্যাহত, এক দিনে সংক্রমণ ৪০ হাজারের ঘরে

অসম ও নাগাল্যান্ডের ৫১২ কিলোমিটার দীর্ঘ সীমানা নিয়েও বহু বছর ধরেই বিবাদ চলছে। তা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলাও চলছে। অবশেষে এই বিবাদের মধ্যেই শান্তির জন্য এক উদ্যোগ নিল দুই রাজ্য।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এদিন জানিয়েছেন, “শান্তি স্থাপনের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ। অসম-নাগাল্যান্ড সীমানা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে দুই রাজ্যই।” গতকাল ভারচুয়াল বৈঠকে দুই রাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সূত্রে জানা গিয়েছে, যাবতীয় অস্ত্রশস্ত্র এবং পরিকাঠামো সহ সীমানা থেকে দু’পক্ষই পুলিশ মোতায়েন প্রত্যাহার করবে। পাশাপাশি পার্বত্য এলাকার জঙ্গলে নজরদারি টাওয়ার বসাতে পারবে অসম বন দফতর। এছাড়া সীমানায় নাগাল্যান্ডের বাসিন্দারা যে ঝুপড়িগুলি তৈরি করেছে, তা ভেঙে দেওয়া হবে।

অসম-নাগাল্যান্ড সীমানায় বিবাদের অবসান, পুলিশ প্রত্যাহার দুই রাজের

এবং দুই রাজ্যই নিজেদের সীমানায় নজরদারি চালাবে। তবে অবশ্যই সেটা ড্রোনের মাধ্যমে। কেউই সশস্ত্র পুলিশ মোতায়েন করবে না। অসমের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেউফিউ রিওকে ধন্যবাদ জানান। অসম-নাগাল্যান্ড সীমানায় বিবাদের অবসান, কিন্তু মিজো সীমানা নিয়ে বিবাদ অব্যাহত থাকলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত