নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনার প্রকোপ অব্যাহত, আর এই কারনেই করোনার তৃতীয় ঢেউ আসন্ন বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই আবহে গত পাঁচ দিন ধরে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কর্তাদের কপালে চিন্তার বাঁজ ফেলছে কেরালা ও মহারাষ্ট্র।
আরও পড়ুনঃ মাস শেষে স্থিতিশীল করোনা, সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে।


পাশাপাশি তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, বিহার সহ ১০ রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুযায়ী ভারতে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। দৈনিক করোনা সুস্থতার হার ৩৩ হাজার ২৫৮ জন।
যা গত দিনের তুলনায় বেশ খানিকটা কম। আপাতত চিকিত্সাাধীন রোগী বা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৯৫২ জন।যা গতকালের চেয়ে ২,০৩২ বেশি। মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। এর মদ্যে মহারাষ্ট্রে ২৩১ ও কেরালায় প্রাণ হারিয়েছেন ৮০জন।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ১০ হাজার ৯৫২। সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১৭ লক্ষ ৭৬ হাজার ৩১৫ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তারমধ্যে ৪১ হাজার ৮৩১ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস।


গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে এখন পর্যন্ত দেশে মোট করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জন। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই গোটা দেশে শিশুদের জন্য টিকাকরণের কর্মসূচি শুরু হবে।







