মাস শেষে স্থিতিশীল করোনা, সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস শেষে স্থিতিশীল করোনা, সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে। বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু। জনগন নির্দেশিকা না মানলে চলছে ধরপাকড় সাথে জরিমানা।

আরও পড়ুনঃ CPM নেতার কন্যার চোখে মমতাই ‘সেরা জননেত্রী’! অজন্তাকে শো-কজের সিদ্ধান্ত CPM-এর

রাজ্যের সবকটি জেলাতেই এদিন ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছে। সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৫ জন,মৃত্যু হয়েছে ২ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং। পাহাড়ি জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মৃত্যু মুক্ত এই জেলাও। ঠিক এরপরেই রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬১ জন, মৃত্যু হয়নি কারও। বলা চলে মাস শেষে স্থিতিশীল করোনা।

মাস শেষে স্থিতিশীল করোনা, সব জেলাতেই নিম্নমুখী করোনা সংক্রমণ। 

বাংলায় আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যা গতকালের থেকে কিছুটা বেড়েছে। আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার ১৯ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮১৯ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে সামান্য বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৯৮ হাজার ৭৭০ জন।

আজ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৩৬। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪২ হাজার ২০৯। ৩১ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার ৭৭৪ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.০৯ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।

vvv

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত