নজরবন্দি ব্যুরোঃ CPM নেতার কন্যার চোখে মমতাই ‘সেরা জননেত্রী’! বাংলার রাজনীতিতে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান লিখতে গিয়ে সেকথাই লিখেছেন অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। পারত পক্ষে অজন্তার এই কিস্তির দিকেই তাকিয়ে ছিলেন সকলে।
আরও পড়ুনঃ মমতাকে কুৎসিত ভাষায় কটাক্ষ কঙ্গনার


বাম নেতার কন্যার কলম কোন পরিচয় দেবে মমতার।প্রথম কিস্তির পর থেকেই একে একে দ্বিতীয় তৃতীয় কিস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না আসায় অপেক্ষা বেড়েছিল আরও, বেড়েছিল আগ্রহ আর জল্পনা। সেসবের অবসানে গত কাল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় চতুর্থ তথা শেষ কিস্তি প্রকাশ পেয়েছে।

আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইতিহাসের সেরা বাঙালি মহিলা রাজনীতিবিদ’ আখ্যা দিয়েছেন অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। এই নিয়ে বিতর্ক চরমে পৌঁছতেই এবার দলে শো-কজের মুখে পড়লেন অজন্তা বিশ্বাস ।

এই লেখা নিয়ে দলের সাংগঠনিক কমিটিকে অজন্তার ব্যাখ্যা জানতে চাওয়ার জন্য নির্দেশ দিয়েছে সিপিএমের কলকাতা জেলা কমিটি। কারণ দর্শানোর উত্তর লিখিতভাবে পেলে, তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। উল্লেখ্য, গত কয়েকদিন তৃণমূলের মুখপত্রে কয়কটি কিস্তিতে অজন্তার লেখা প্রকাশ দলের মধ্যে ক্ষোভ বাড়ছিল।


শো-কজের মুখে পড়লেন অজন্তা বিশ্বাস ।
নেতৃত্ব কোনও পদক্ষেপ না করায় চাপ তৈরি হচ্ছিল। দলের নিচুতলার কর্মীরা ক্ষোভের কথা জানাচ্ছিলেন নেতৃত্বকে। এরপরেই শনিবার অজন্তার কাছে কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দেওয়া হয়।







