নজরবন্দি ব্যুরোঃ মমতাকে কুৎসিত ভাষায় কটাক্ষ কঙ্গনার, ‘তাড়কা’ বলে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি দিল্লী গিয়ে জাভেদ আখতার ও শাবানা আজমির সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তিনি ‘মাফিয়াদের বৈঠক’ বলে কটাক্ষ করেন।
আরও পড়ুনঃ প্রশান্ত ‘ওভাররেটেড’, রাহুলের দলে আসার আগেই মতামত নিয়ে দু’ভাগ কংগ্রেস

বেশ কিছুদিন থেকেই রাজনীতিতে বেশ চোখ রাখছেন তিনি। তার বক্তব্য, “জাভেদ আখতার ও শাবানা আজমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, যাঁকে সবাই তাড়কা নামে জানেন। এ বার আরও ছোট ছোট বৈঠক হবে। তার পরে বলিউডের মাফিয়ারা খানদের উপর চাপ দিয়ে ছোট প্রযোজনা সংস্থাগুলের ক্ষতি করবে।”
মমতাকে কুৎসিত ভাষায় কটাক্ষ কঙ্গনার, ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, “এরা খানদের উপর চাপ সৃষ্টি করবে আর খানরা সমস্ত বড় প্রোডাকশন হাউসের সাহায্যে ছোট-বড় কলাকুশলীদের নিজেদের আয়ত্তে নিয়ে নেবে, সবাই মিলে তারকাকে দেবী বানিয়ে দেবে। দিনকে রাত আর রাতকে দিন দেখানোর জন্য আয়োজন শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভুলবেন না, আমি সব দেশদ্রোহীদের উলঙ্গ করে ছাড়ব। সাবধানে।”
মমতাকে কুৎসিত ভাষায় কটাক্ষ কঙ্গনার, এই ঘটনা নতুন নয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কটুক্তি করে আইনি জালে ফেঁসেছিলেন অভিনেত্রী। আবারও এই ঘটনায় অভিনেত্রীকে ঘিরে বিতর্ক শুরু করছেন মমতা অনুরাগীরা।



