প্রশান্ত ‘ওভাররেটেড’, রাহুলের দলে আসার আগেই মতামত নিয়ে দু’ভাগ কংগ্রেস

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রশান্ত ‘ওভাররেটেড’ বলছে একপক্ষ, একপক্ষ বলছে প্রশান্ত কিশোর ভোট কুশলী হিসেবেই কাজ করেন দলে একছত্র হিসেবে। সেখানে রাজনীতিবিদ হিসেবে দলে এলে কারো কোন পরামর্শই নেবেন না তিনি। আর এসব ভাবনা থেকেই পিকের কংগ্রেস যোগের আগেই দলের মধ্যে শুরু হয়েছে মতোবিরোধ।

আরও পড়ুনঃ মাননীয়ার কালে ‘দুয়ারে নর্দমা’! শুভেন্দুর পাল্টা কুণালের জবাব ‘ওর মন-মুখ সব নর্দমা’

গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন চলছে দেশের রাজনীতিতে। বিষয় পিকের কংগ্রেস যোগ।  একপ্রকার ঠিক হয়েই গিয়েছে তা। অপেক্ষা শুধু সময়ের। গত এক সপ্তাহে রাহুলের বাড়িতে অন্তত বার তিনেক বৈঠক বসেছে উভয়ের। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতাও।

প্রশান্ত ‘ওভাররেটেড’, দলে এলেই ভাঙবে কংগ্রেস!

প্রশান্ত 'ওভাররেটেড', রাহুলের দলে আসার আগেই মতামত নিয়ে দু'ভাগ কংগ্রেস
প্রশান্ত ‘ওভাররেটেড’, রাহুলের দলে আসার আগেই মতামত নিয়ে দু’ভাগ কংগ্রেস

  

এমনকি পিকে কে দলে নিলে কোন পদে যাবেন, কো দিক সামলাবেন সেসব নিয়েও বাকিদের সঙ্গে পরামর্শ-আলোচনা করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তবে দিনে দিনে এই যোগের ঘটনা নিয়ে শুরু হয়েছে মতোবিরোধ। যুক্তি দেখিয়ে উঠে আসছে ২০১৭ তে উত্তরপ্রদেশের ভোটে একসঙ্গে কাজ করা।

সেই ভোটে বিজয় আসেনি কংগ্রেসের ঘরে। কিশোরের তালিকাতেও হারের দাগ বলতে সেটাই। তবে সেসব ভুলে রাজনীতির ময়দানে কংগ্রেসের হাত ধরতেই চাইছেন পিকে। কিন্তু কংগ্রেসের নেতারা তার আগেই মন্তব্য নিয়ে ভাগ হয়ে যাচ্ছেন দু’দলে। সূত্রের খবর রাহুল একপ্রকার মনস্থির করে ফেলেছেন প্রশান্ত আসবেন কংগ্রেসেই।

তাঁকে বড় পদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন তিনি। এদিকে দলের নেতারা কেউ বলছেন প্রশান্ত ‘ওভাররেটেড’। কেউ বলছেন দলে আসার পরে নিজের মতেই একছত্র কাজ করবেন তিনি, পরামর্শ-আলোচনা করবেন না কারো সাথেই। তাতে আদপে ভাঙবে কংগ্রেসের সংগঠন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর