নজরবন্দি ব্যুরোঃ মাননীয়ার কালে ‘দুয়ারে নর্দমা’! টানা দিন তিনেকের প্রবল বৃষ্টিতে কলকাতা সহ গোটা রাজ্যের হাল একেবারে বেহাল। আজও জলের তলায় রেললাইনের কিছু অংশ। জল যন্ত্রণায় ভুগছে তিলোত্তমা। গতকাল পর্যন্ত রেললাইন থেকে যাত্রীবাহী বাস, বাড়ির রক থেকে রেললাইন ছিল জলের তলায়।
আরও পড়ুনঃ কোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল
গতকাল শহরে আর সেভাবে বৃষ্টি না হওয়ায়, কিছুটা নেমেছে জলতল। তবে এখনো কোথাও কোথাও হাঁটু জল পেরিয়ে আসছেন মানুষ। সেসব নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। তিনি বলেছিলেন, ‘কলকাতা লন্ডন হয়ে যাওয়ার কথা ছিল। সামান্য বৃষ্টি হলেই সাধারণ মানুষ দেখছেন জল যন্ত্রণার কী শোচনীয় অবস্থা।’

তার সঙ্গেই বলেন ভোটের আগে বারবার দেশের প্রধানমন্ত্রী থেকে একাধিক নেতা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন আদর্শ নগরী হিসেবে গড়ে তোলা হবে কলকাতাকে ক্ষমতায় এলেই। তবে তা শোনেনি মানুষ, ভোট দিয়েছে সেই তৃণমূল সরকারকে। বর্তমান সরকারকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ইয়াসের সময় রাজ্যের মানুষ দুয়ারে গঙ্গা দেখেছিল এবার দুয়ারে নর্দমা দেখছে।

শুভেন্দুর এই কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। কুণাল ঘোষ বলেছেন, ‘ওঁর মনটাই নর্দমা। যাদের মুখে নর্দমা, মনে নর্দমা তাঁরা তো তার বাইরে কিছু বলতে পারবেন না। চোখ না বদলালে মনের নর্দমা তো বেরিয়ে আসবেই।’ প্রাক্তন সেচমন্ত্রী শভেন্দুকে কটাক্ষ করে বলেন, এতোদিন সেচ মন্ত্রী থাকা কালীন সংস্কার করাননি কেন তিনি। সেচ কাজ ঠিক ভাবে হলে এই সময়া হতোনা কলকাতায়। অধিকারীকে আরও খোঁচা দিয়ে কুণালের মন্তব্য, ‘শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে’।



