কোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল। করোনা কালে এতোদিন ধরে বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। বহু দিন ধরে শিক্ষার্থীরা ঘর বন্দী। অনলাইনে রোজকার ক্লাস আর পরীক্ষা দিয়ে পরের শ্রণিতে উঠেছে।

আরও পড়ুনঃ মহামারি রুখতে অতীত পন্থায় ভরসা, ভ্যাকসিন মিশ্রণে সায় কেন্দ্রের

করোনার একের পর এক ঢেউ আসায় শিশুদের নিয়ে বিদ্যালয় খুলতে রাজি হয়নি কোন পক্ষ। তবে এবার কোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল। দেশের মধ্যে কেরল ছাড়া দেশের সব রাজ্যেই করোনা কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখণ শেষ হয়নি।

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সবথেকে,কোভিড বিধিনিষেধের মাঝেই স্কুল খুলছে পাঞ্জাবে 

কোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল
কোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল

গত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণের হার ৪০ হাজারের ওপরে। পাঞ্জাবেও কোভিড বিধিনিষেধ জারি রয়েছে ১০ তারিখ পর্যন্ত। গত ২৪ ঘন্টায় পাঞ্জাবে নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ৪৮ জনের, মৃত্যু হয়েছে ২ জনের। তার মাঝেই আজ পাঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে  তবে সেসবের মাঝেই স্কুল খুলবে পাঞ্জাবে

সঙ্গে জানানো হয়েছে স্কুল খুললেও সমস্ত কোভিড বিধি মেনেই আসতে হবে। এবং স্কুলের মধ্যেই বাচ্চারা মেনে চলবে সমত প্রোটোকল। গবেষণা বলেছে কোভিডের বিরুদ্ধে এই মুহুর্তে শিশুদের প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি। তাই আর স্কুল বন্ধ রাখার কারণ দেখছে না পাঞ্জাব সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন