Sourav’s Birthday: ৫০ শে সচিনের প্রিয় দাদি, জন্মদিনে আবেগপ্রবণ সচিন বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর। ২২ গজে হোক বা মাঠের বাইরে তাদের বন্ধুত্বের কথা সকলেরই জানা। তাদের পার্টনারশিপ যে এত সহজে ভাঙা যায় না তা বার বার বুঝতে পেরেছেন বিশ্বের তাবড় তাবড় বোলাররা।

আরও পড়ুনঃ ৫০ এ পা দিলেন দাদা, জন্মদিনের পার্টিতে উত্তাল নাচলেন সৌরভ, দেখুন ভিডিও

মাঠের বাইরের জীবনেও সব বাউন্সার ও ইয়র্কার সামলে নট আউট রয়েছে তাদের বন্ধুত্ব। তাদের সম্পর্কের ইনিংস যে টেস্ট ক্রিকেটের মত সারা জীবন সেশনের পর সেশন ধরে ব্যাটিং করে যাবে, তার প্রমাণও লকডাউন থাকাকালীন দিয়েছেন সচিন-সৌরভ জুটি।

21 3

আর সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সচিনের প্রিয় দাদির জন্মদিনে ছোটে নবাব শুভেচ্ছা জানাবেন না তা আবার হয় নাকি। দাদার ৫০ তম জন্মদিনে সচিন শুভেচ্ছা জানিয়ে বলেন, অনূর্ধ্ব পনেরো থেকে আমাদের সফর শুরু হয়েছিল।

23

যে সফর আমার খুব কাছ থেকে দেখা। আর এই সফরে সৌরভ হেসেছে যেমন, কষ্টও পেয়েছে। বেশিরভাগ সময় আমি দেখেছি, সময় কাটিয়েছি ওর সঙ্গে। আমাদের মধ্যে যোগাযোগ থাকবেও।

22 3

৫০ শে সচিনের প্রিয় দাদি, জন্মদিনে আবেগপ্রবণ সচিন বার্তা

ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। শুধু আমাদের বন্ধুত্বে আজও ধুলো জমেনি। নিশ্চিত, কোনও দিন জমবেও না।
ইয়ে দোস্তি হাম নহি তোড়েঙ্গে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত