নজরবন্দি ব্যুরোঃ আজ ৮ জুলাই ৷ অন্যান্য বছরে আজকের দিনে বেহালার বীরেন রায় রোডের বাড়ির পাশে ভিড় জমান সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসংখ্য ফ্যানেরা ৷ কিন্তু এ বছর ছবিটা অন্য ৷ এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সৌরভ এবং তাঁর পরিবার, বন্ধু-বান্ধবরা ৷ সেখানেই ধুমধাম করে পালিত হল মহারাজের ৫০তম জন্মদিন ৷
আরও পড়ুনঃ নূপুর শর্মার পর আরও এক BJP নেতার ইসলাম ধর্মকে টার্গেট, অবশেষে দল থেকে বহিষ্কার


এই জন্মদিন অবশ্যই অত্যন্ত স্পেশাল ৷ লন্ডনের রাস্তায়, বিখ্যাত লন্ডন আইয়ের সামনে এবং সৌরভের বাড়ির সামনে প্রায় রাতভর দাপাদাপি-নাচানাচি করলেন সকলে। সৌরভের কাছের এক বন্ধুর উদ্যোগে তাঁর বহু ‘ভক্ত’ গিয়েছিলেন লন্ডনে। তাঁদের উদ্যোগেই এই নাচানাচির অনুষ্ঠান।

আর তাতে পুরদস্তুর সঙ্গ দিলেন মহারাজ নিজেও। নিজের ৫০ তম জন্মদিনে সৌরভ যেন বাঁধনহারা। ইংল্যান্ডে রয়েছেন সচিন তেন্ডুলকরও। বুধবারই তিনি স্ত্রী অঞ্জলির সঙ্গে লন্ডনে সৌরভের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন। ভারতীয় দলের কোচ দ্রাবিড় এবং টি-টোয়েন্টি দলের কোচ হিসাবে যাওয়া লক্ষ্মণও রয়েছেন সেখান।



অর্থাৎ, সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় দলের মূল চার ব্যাটারই এখন সেখানে। সকলেই বিসিসিআই সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভের জন্মদিনের সেলিব্রেশন অবশ্য একদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। বুধবার রাতেই বিসিসিআই সভাপতির দীর্ঘদিনের সতীর্থ তথা বন্ধু শচীন তেণ্ডুলকর সস্ত্রীক দেখা করে আসেন সৌরভের সঙ্গে।

৫০ এ পা দিলেন দাদা, জন্মদিনের পার্টিতে উত্তাল নাচলেন সৌরভ, দেখুন ভিডিও
নৈশভোজ, কেক কাটা সবই হয়। যেখানে জয় শাহ, রাজীব শুক্লাদের মতো বোর্ড কর্তারাও ছিলেন অনেকে। সিএবিরও কেউ কেউ লন্ডনে আগাম ‘বার্থডে কেক’ কেটেছেন। রাতে সৌরভ নিজেও কেক কাটেন সানা, ডোনা-সহ পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে।







