নজরবন্দি ব্যুরোঃ নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। চলছে এর বিরুদ্ধে নানান ব্যবস্থা। আর এর মধ্যেই আরও এক বিজেপি নেতা ইসলাম ধর্মকে টার্গেট করে একের পর এক টুইট করে আরও সমস্যা বাড়ালেন। আর তার জন্য বিজেপি সেই নেতা কে তড়িঘড়ি বহিস্কার করতে বাধ্য হল।
আরও পড়ুনঃ শিনজোর অবস্থা আশঙ্কাজনক, ‘গভীরভাবে ব্যথিত’ নরেন্দ্র মোদি


হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদব একাধিক টুইট করেছেন যাতে ইসলাম ধর্মকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে একটি টুইটে তাঁকে কাবা শরিফের সঙ্গে মদের গ্লাসের তুলনা করতে দেখা গিয়েছে।

বৃহস্পতিবার দেখা যায় হঠাতই তাঁর পুরনো সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে নেটদুনিয়ায় তাঁকে গ্রেপ্তারির দাবি উঠতে থাকে #ArrestArunYadav হ্যাশট্যাগটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। সামাজিক মাধ্যমের সেই জনরোষে পড়ে রাতেই অরুণ যাদব নামের ঐ BJP নেতাকে দল থেকে বারকরে দেওয়া হল।



হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকড় তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আসলে নূপুর শর্মা এবং নবীন জিন্দালের বক্তব্যে এমনিতেই বিজেপির ভাবমূর্তিকে ভালমতো ধাক্কা দিয়েছে।
নূপুর শর্মার পর আরও এক BJP নেতার ইসলাম ধর্মকে টার্গেট, অবশেষে দল থেকে বহিষ্কার
তার উপর যদি অরুণের এই মন্তব্য প্রকাশ্যে আসে তাহলে দলের ভাবমূর্তিতে আরও বড় রকমের ধাক্কা লাগতে পারে। সেই আশঙ্কাতেই দলের এই আইটি সেলের কর্মীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



