নজরবন্দি ব্যুরোঃ শিবসেনার গৃহযুদ্ধে টলমল সরকার। মহারাষ্ট্রে সরকার নিয়ে দড়ি টানাটানির খেলায় বারবার বিজেপিকেই দোষারোপ করছিল শিবসেনা। এমনকি শিবসেনা শিবিরের কয়েকজনকে বলতে শোনা গেছে, ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হয়েছে। তাই শিবিরে ভাঙন ধরিয়েছে শিন্ডে। এরই মধ্যে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব করল ইডি। আর্থিক তছরুপ মামলায় আগামীকাল মুম্বইয়ে ইডির দফতরে তলব করা হয়েছে সঞ্জয় রাউতকে।
আরও পড়ুনঃ President Election: রবার স্ট্যাম্প হয়ে থাকব না, মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা


"I just came to know that ED has summoned me. Good! There are big political developments in Maharashtra. We, Balasaheb's Shivsainiks are fighting a big battle. This is a conspiracy to stop me. Even if you behead me, I won't take the Guwahati route. Arrest me!" tweets Sanjay Raut pic.twitter.com/bX6wD5KU2K
— ANI (@ANI) June 27, 2022


চলতি বছরের এপ্রিল মাসে সঞ্জয় রাউতের স্ত্রীর বেআইনি সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। সূত্রের খবর, আলিবাগ এবং দাদরের কাছে বিরাট সম্পত্তির হদিশ মেলে। সেই মামলায় সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকরের যোগ মিলতেই মসঞ্জয় রাউতকে তলব করা হয়েছে। এই মমলার সঙ্গে প্রবিণ রাউত এবং পত্র ছাওয়াল জমি দুর্নীতির মামলা যুক্ত রয়েছে বলে জানা যায়।

আগামীকাল সকাল ১১ টা নাগাদ মুম্বইয়ের ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। ইডির জয়েন্ট ডিরেক্টর সত্যব্রত কুমার এই তলব নিশ্চিত করেছেন। এর ফলে মহাবিকাশ আগাধি সরকার প্রবল চাপের মুখে পড়ল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
শিবসেনার গৃহযুদ্ধে টলমল সরকার, সুপ্রিম কোর্টে গড়াল মামলা

সোমবার ইডির তলবের আগেই সঞ্জয় রাউত বলেন, দল সবর্দা রাস্তায় নেমে আইনিভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত। এর আগেও তাঁকে বলতে শোনা গেছে ইডিকে সেনার বিরুদ্ধে ব্যবহার করছে কেন্দ্র সরকার। আমাদের ওপরেই ইডির চাপ রয়েছে। কিন্তু আমরা উদ্ধব ঠাকরের পাশে রয়েছি। যারা ইডির ভয়ে দল ছাড়ছে তাঁরা বালাসাহেবের ভক্ত নয়। আমরাই আসল বালাসাহেব ভক্ত।







