নজবন্দি ব্যুরোঃ উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব ও শরদ পাওয়াররা। সোমবার মনোনয়ন জমা দিলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তাঁর কথায়, যদি দ্রৌপদী মুর্মুর থেকে বেশী ভোট পেয়ে নির্বাচিত হই, তাহলে রবার স্ট্যাম্প হিসাবে কাজ করব না।
আরও পড়ুনঃ Covid Update: দেশে ফিরছে কোভিড আতঙ্ক! আক্রান্ত বেড়ে ১৭ হাজার
তিনি আরও বলেন, এই লড়াই দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর ব্যক্তি গত লড়াই নয়। কিন্তু সংবিধান রক্ষার জন্য এই লড়াই লড়তে হবে। তবে যশবন্ত সিনহা এটুকু পরিষ্কার করে জানেন এই নির্বাচনে তাঁর জয় খুব সহজ নয়। কারণ, আজকের মনোনয়ন জমা দেওয়ার সময় দেখা যায়নি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং আম আদমি পার্টিকে। মনে করা হচ্ছে শেষ মুহুর্তে সিদ্ধান্ত নিতে পারে দুই দল।

যদিও শেষ মুহুর্তে যশবন্ত সিনহাকে সমর্থনের জন্য এগিয়ে এসেছে টিআরএস। সোমবার মনোনয়ন পর্বে দেখা গেছে তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাওকে। যশবন্ত সিনহাকে সমর্থনের বিষয়ে দলের রাজি হওয়ার কথা ট্যুইট করে জানিয়েছেন রামা রাও নিজেই।
রবার স্ট্যাম্প হয়ে থাকব না, প্রচার শুরু করবেন যশবন্ত সিনহা

অন্যদিকে, এনডিএ শিবিরের বাইরে থাকা বিজেডি এবং বিএসপির সমর্থন পেতে চলেছেন দ্রৌপদী মুর্মু। শোনা যাচ্ছে, বিজেপি মনোনিত প্রার্থীর একটি ফনে মন গলেছে শিবু সোরেনদের। যদিও এখনও অবধি মুখ খোলেননি ঝাড়খণ্ড মুক্রি মোর্চা। সব মিলিয়ে রাইসেনা হিলের লড়াই দিল্লির তাপমাত্রা যে বাড়িয়ে তুলছে এবিষয়ে কোনও সন্দেহ নেই।



