গরমের মরশুমে বাঙালির পাতে এক টুকরো গন্ধরাজ লেবু চাই-ই চাই। সম্প্রতি গন্ধরাজ রোল, গন্ধরাজ মোমো খাদ্যরসিকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে একই খাবার একটানা কি আর ভালো লাগে? নতুন ধরনের রেসিপির খোঁজ চলতে থাকেই। তাহলে এবার গন্ধরাজ লেবু দিয়েই তৈরি করতে পারেন কাতলা মাছের (Katla Mach) জিভে জল আনা রেসিপি।

আরও পড়ুন: এক সপ্তাহে ওজন কমবে ৫ কেজি, পাতে রাখুন মরশুমের এই সবজি
উপকরণ
কাতলা মাছ
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
টমেটো বাটা
গন্ধরাজ লেবু
কাঁচা লঙ্কা
নুন
চিনি

প্রথমে কাতলা মাছের (Katla Mach Recipe) পিসগুলি ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে মাছগুলি নিয়ে তাতে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার একটি টিফিন বক্সে তেল ব্রাশ করে নিন। তার মধ্যে মাছের মিশ্রণ ঢেলে নিন। তারপর টিফিন বক্সে অর্ধেক গন্ধরাজ লেবুর রস ভালো করে মাখিয়ে নিন। গন্ধরাজের ফ্লেভার বাড়িয়ে তুলতে লেবুর জেস্ট দিয়ে দিতে পারেন। সব হয়ে গেলে ওপর থেকে একটু সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা চিরে দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিন।
মাছের পদেও আনুন নতুনত্ব, ট্রাই করুন গন্ধরাজ কাতলা

কড়াই কিংবা বড় পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দিন। টিফিনবক্সটা মাঝ বরাবর বসিয়ে দিন। এবার কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ২০ মিনিট ভাপিয়ে নিতে হবে। অময় হয়ে গেলে টিফিনবক্স খুলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ কাতলা।



