বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট রুটে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত মেট্রো

আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট রুটে অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডোরে ১০৬ টি মেট্রো চলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে কলকাতা বইমেলা। প্রচুর মানুষের সমাগম হয় বইমেলায়। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। বইমেলার দিনগুলিতে ইস্ট ওয়েস্ট রুটে চলবে অতিরিক্ত মেট্রো (East-West Metro Special Service)। এমনকি রবিবারেও পরিষেবা পাওয়া যাবে।

বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট রুটে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত মেট্রো

আরও পড়ুন: মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট রুটে অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট করিডোরে ১০৬ টি মেট্রো চলে। তবে বইমেলা (Kolkata Book Fair 2024) উপলক্ষে চালানো হবে ১২০ টি মেট্রো। প্রথম মেট্রো শুরু হবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। রাতের শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে ১০ টায়। দুপুর ও বিকেলের দিকেই যেহেতু বইমেলায় মানুষজন আসে, তাই দুপুর ২ টো ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ১৯ মিনিট পর্যন্ত বিশেষ পরিষেবা পাওয়া যাবে। এই সময় ১২ মিনিটের ব্যবধানে আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে।

বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট রুটে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত মেট্রো
বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট রুটে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত মেট্রো

কলকাতা মেট্রো সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভ (Saltlake Sector Five) থেকে শিয়ালদহের জন্য প্রথম মেট্রো চলবে সকাল ৭ টায়। শিয়ালদহ (Sealdah) থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের জন্য শেষ মেট্রো চলবে রাত ৯ টা ৪০ মিনিটে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত ৯ টা ৩৫ মিনিটে।

বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট রুটে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত মেট্রো

বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট রুটে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত মেট্রো

বইমেলার জন্য রবিবারও স্পেশ্যাল মেট্রো চলবে। ছুটির দিনে দুপুর ১২ টা ৫৫ থেকে রাত ১০ টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। তবে অন্যান্য দিনগুলির মতই দুপুর ২ টো ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত