মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?

গত ৪ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি করানো হয় মদন মিত্রকে। হাসপাতালে থাকাকালীনই বাঁ কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। গত ১৩ ডিসেম্বর এসএসকেএম-এই অস্ত্রোপচার হয়। ২৬ ডিসেম্বর সেখান থেকে ছুটি পান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার ফের হাসপাতালে ভর্তি করা হয় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে। মেরুদণ্ডের নিচের দিকের হাড়ে চিড় ধরেছে। আজ, রবিবার তাঁর এমআরআই করা হবে।

মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?

আরও পড়ুন: কলকাতায় রেকর্ড ঠাণ্ডা, পারদ নামল ১২ ডিগ্রিতে, দুই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

কয়েকদিন আগেই টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান কামারহাটির বিধায়ক মদন মিত্র। তারপর নিজের বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। শুক্রবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অজ্ঞান অবস্থায় তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে রেখে চিকিৎসা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ারের এক বিশেষজ্ঞের অধীনে মদন মিত্রর চিকিৎসা চলছে। তিনি অ্যানিমিয়ায় আক্রান্ত। রক্তে ক্যালসিয়ামের মাত্রা কম। এরফলে তাঁর হাড় ভঙ্গুর রকমের হয়ে পড়েছে। চিকিৎসকদের আশঙ্কা,মদন মিত্রর শরীরে সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?
মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?

গত ৪ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি করানো হয় মদন মিত্রকে। হাসপাতালে থাকাকালীনই বাঁ কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। গত ১৩ ডিসেম্বর এসএসকেএম-এই অস্ত্রোপচার হয়। ২৬ ডিসেম্বর সেখান থেকে ছুটি পান। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময়েই মদন মিত্র জানিয়েছিলেন, তিনি ভালো নেই।

মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?

মেরুদণ্ডের নিচের হাড় ভেঙেছে, আজ MRI, কেমন আছেন মদন মিত্র?

রাজনীতির সঙ্গে যুক্ত হলেও মদন মিত্রর ব্যক্তিত্ব যে কালারফুল একথা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা বলেছেন। সেই মদন মিত্রর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মন খারাপ অনুরাগীদের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত