পৌষ সংক্রান্তি এগিয়ে আসতেই রাজ্যে শীতের কাঁপুনি। দু-তিন দিন ধরে বাংলার একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নতুন সপ্তাহে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর? আজ, রবিবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update of West Bengal)? জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: আজ থেকে শুরু কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম হিমালয় থেকে একটি পশ্চিম ঝঞ্ঝা আসতে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসতে চলেছে বাংলায়। তার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ১৭ জানুয়ারি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ জানুয়ারি এই পাঁচ জেলার সাথেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। ২০ জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আগামী দুদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারী হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দুদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। এই তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।
কলকাতায় রেকর্ড ঠাণ্ডা, পারদ নামল ১২ ডিগ্রিতে, দুই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

জেনে নিন রবিবার কোন জেলায় কত তাপমাত্রা থাকতে পারে?
দার্জিলিং ৬ ডিগ্রি
জলপাইগুড়ি ৯ ডিগ্রি
কালিম্পং ৯.৫ ডিগ্রি
কোচবিহার ১০ ডিগ্রি
মালদহে ১০.৫ ডিগ্রি
পুরুলিয়া ৭ ডিগ্রি
বাঁকুড়া ৮ ডিগ্রি
দিঘা ১১ ডিগ্রি
মেদিনীপুর ১৩ ডিগ্রি



