নজরবন্দি ব্যুরো: কথা রেখেছেন মুখ্যমন্ত্রী, তাঁর ঐকান্তিক উদ্যোগে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান আবার ফিরে আসছে। আজ সোমবার থেকে ২৩টি জেলা জুড়ে লক্ষ লক্ষ পরিবারের কাছে পৌঁছে যাবে সরকারি পরিষেবা এবং তার সমাধান।
আরও পড়ুনঃ পেগাসাস নিয়ে ব্যস্ত তুষার মেহতা, নারদ মামলার শুনানি পিছিয়ে গেল ২৮ দিন
বিধানসভা ভোট প্রচারে মমতা ব্যানার্জি গোটা বাংলা জুড়ে যে প্রচার অভিযান চালিয়েছিলেন তাতে তিনি বারবার বলেছিলেন ক্ষমতায় যদি ফিরি তবে আবার আসবে ‘দুয়ারে সরকার’।

আর সেই কথা রেখেছেন তিনি। আজ থেকে শুরু হবে এই প্রকল্পের নাম নথিভুক্তির কাজ। আর তা চলবে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত। দুয়ারের সরকারের প্রথম পর্যায়ে অভূতপূর্ব সাফল্যের পর সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সেই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

গত দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথীর কার্ড এর চাহিদা ছিল তুমুল। এবারও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সাথে স্বাস্থ্যসাথী তো থাকবেই সঙ্গে এবার যুক্ত হচ্ছে নতুন প্রকল্প ‘লক্ষীর ভান্ডার’।
এই প্রকল্পে রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর মহিলাদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে ও এসসি-এসটি দের ক্ষেত্রে ১০০০ টাকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম বিধি আছে।
কথা রেখেছেন মুখ্যমন্ত্রী, আজ থেকে শুরু ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়
স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যেই নথিভূক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারাই লক্ষীর ভান্ডার এর সুবিধা পাবেন গ্রামীণ এবং শহরাঞ্চলে। এছারাও রাজ্যের বাসিন্দা হতে হবে।



