নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস নিয়ে ব্যস্ত তুষার মেহতা, দেশের সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত থাকায় নারদ মামলা ১০ দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল CBI-এর পক্ষ থেকে। তার ভিত্তিতেই প্রায় একমাস পিছিয়ে গেল নারদ মামলার শুনানি।
আরও পড়ুনঃ তালিবানদের ভয়ে যাঁরা দেশ ছাড়তে চান তাঁদের যেতে দেওয়া হোক, আবেদন আমেরিকা সহ ৬৫টি দেশের
পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে আজ, ১৬ আগস্ট শুনানি হওয়ার কথা ছিল নারদ মামলার। তবে CBI-এর আবেদনের ওপর ভিত্তি করে শুনানি পিছিয়ে গেল ২৮ দিন। আগামী মাসের ১৩ তারিখ অর্থাৎ ১৩ই সেপেটেম্বর হবে এই মামালার পরবর্তী শুনানি।
শুনানি পিছিয়ে গেলেও তাতে খুশি নন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। তিনি জানিয়েছেন,‘‘সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বার বার এ ভাবে শুনানি পিছিয়ে দেওয়া যায় না। শেষ বারের মতো এই আবেদন গ্রহণ করা হল। মামলার পরবর্তী শুনানি হবে ১৩ সেপ্টেম্বর।’’
পেগাসাস নিয়ে ব্যস্ত তুষার মেহতা, নারদ মামলার দিন পিছোনো নিয়ে বিরক্ত রাজেশ বিন্দল

নারদ মামলায় আচমকা এক সকালে CBI বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলের ৪ নেতা মন্ত্রীকে। তাঁদের হয়ে সেদিনই নিজাম প্যালেসে ঘন্টা খানেক ধর্ণা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও বেশ কিছুদিন জেলে এবং SSKM-এ থাকার পর ঘরে ফিরেছেন শোভন-সুব্রত-মদন-ফিরহাদ।

মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে CBI। তা নিয়ে আদালতে জোর সওয়াল করেছেন তৃণমূলের সাংসদ, আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়। বিচারপতিদের বেঞ্চে তা নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও



