নজরবন্দির খবরে সিলমোহর, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুহাম্মদ ইউনূস

মুহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান! ছাত্রজোটের দাবি মেনে নিলেন বাংলাদেশ ‘কর্তৃপক্ষ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গভবনে আজ রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।

নজরবন্দিতে যা প্রকাশিত হয়েছিল ২৬ ঘন্টা আগে- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মহম্মদ ইউনুস

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হবে বলে গতকালই নজরবন্দি.ইন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রায় ২৬ ঘন্টা পর বাংলাদেশের রাষ্ট্রপতি নিশ্চিত করেন যে মুহাম্মদ ইউনূসই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইউনূস এই মুহূর্তে প্যারিসে রয়েছেন। তিনি এই প্রস্তাব মেনে নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এবং সরকারের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহবুদ্দিনের সঙ্গে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। বৈঠকে ছিলেন তিন সেনাবাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা। সেই বৈঠকেই সর্বসম্মতিতে ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর