নজরবন্দি ব্যুরো: দুয়ারের রেশনের এবার নয়া উদ্যোগ। এবার স্কুলেই হবে দুয়ারে রেশনের গুদাম ঘর। সম্প্রতি এক বিজ্ঞপ্তিকে ঘিরে এমনই কথা প্রকাশ্যে এসেছে। এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলে কোনও অতিরিক্ত ঘর থাকলে, তা দিতে হবে দুয়ারে রেশন প্রকল্পের জন্য।
আরও পড়ুন:রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে


সেখানেই রাখা হবে প্রকল্পের মালপত্র। সেই ঘর থেকেই স্থানীয় এলাকায় প্রকল্পের মালপত্র বিলি করা হবে। তবে স্কুলে এমন খাদ্যশস্য মজুত রাখা যায় কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।২১ জুলাই মহকুমা পর্যায়ের ডেভেলপমেন্ট মনিটরিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘সব স্কুলের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিটি প্রযোজ্য নয়। যাদের বড় বিল্ডিং রয়েছে, পর্যাপ্ত কাজের জায়গা আছে, কেবল মাত্র সেই স্কুলকেই এ কাজে ব্যবহার করতে হবে। তা ছাড়া স্কুল যেমন সমাজে গুরুত্বপূর্ণ, তেমনই রেশন ব্যবস্থাও জরুরি বিষয়। তাই বিষয়টিকে তির্যক চোখে না দেখাই ভাল।’’ ২১ জুলাই মহকুমা পর্যায়ের ডেভেলপমেন্ট মনিটরিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে।
দুয়ারে রেশন এবার স্কুলের গুদামে,ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির সিদ্ধান্ত
উল্লেখ্য,দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-র বিধানসভা নির্বাচ



নে রাজ্যবাসীকে ভোট প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃতীয়বার নির্বাচিত হওয়ার পরেই জানিয়েছিলেন পুজোর পরেই গোটা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্প বড় সামাজিক সংস্কার গোটা বিশ্বে নজির গড়বে বলে জানিয়েছেন তিনি।







