রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেওয়ায় নয়াদিল্লিতে জরুরি বৈঠকে বসছে বঙ্গ–বিজেপি। আগামী ১১ অগস্ট এই বৈঠকের দিন ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকে ডাকা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষকে।

আরও পড়ুনঃ মোদী সরকারের বিরুদ্ধে ঝড় তুলতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, প্রধান মুখ রাহুল

এছাড়া এই বৈঠকে থাকার কথা শিবপ্রকাশ, অমিত মালব্য–সহ আরও দু’‌একজনের। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের স্বপ্নভঙ্গ হওয়ার পরেও একের পর এক নির্বাচনে ভরাডুবি হচ্ছে বিজেপির। বাংলায় এখন তৃতীয় দলে পরিণীত হতে চলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বাংলার নেতাদের উপর চরম অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা।

রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে
রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে

তাই বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদলের প্রস্তুতি শুরু করেছে দিল্লি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দিল্লিতে পৃথক বৈঠক করেছেন অমিত শাহ থেকে জে পি নাড্ডা। এর পরে ফের আবার বঙ্গ বিজেপির তিন প্রধানকে এক সঙ্গে দিল্লিতে তলব জোড় জল্পনা ছড়িয়েছে রাজ্য বিজেপির মধ্যে।

রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে

দলীয় সূত্রে খবর, সাংগঠনিক রদবদল হলে রাজ্য সভাপতি হতে পারেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হতে পারে বালুরঘাটের বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে। সুকান্ত মজুমদারকে সংসদীয় দলের কোনও দায়িত্বে আনা হতে পারে।

18 4

রাজ্য BJP-র পরবর্তী সভাপতি কি শুভেন্দু? দিল্লির বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে গেরুয়া দলে

অপর দিকে এই বৈঠক নিয়ে আরও এক জল্পনার উদ্রেক হয়েছে আর তা হল, পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হওয়ায় বিজেপি নেতারা তেড়েফুঁড়ে নেমে পড়েছে। এই ইস্যুকে কাজে লাগিয়ে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা তুলতে চাইছে তাঁরা। সব মিলিয়ে দিল্লির এই বৈঠক বঙ্গ বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর