বিজেপিতে মোহভঙ্গ, বামে ফিরছেন দলত্যাগী কর্মীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বিজেপিতে মোহভঙ্গ, ভোট আসতেই দেখা মেলে রাজনৈতিক পালাবদলের। ২১শে নির্বাচনের আগেই শাসকদল থেকে একে একে দলত্যাগীরা যোগ দিচ্ছেন অন্য দলে। আর এরই মধ্যে শাসকদলকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে বাম। রাজ্যে শাসকদলকে হারাতেই বামে থাকা অনেক কর্মীই যোগ দিয়েছেন বিজেপিতে। তবে কোথাও গিয়ে মোহভঙ্গ হয়েছে তাঁদের। ফলে তাঁরা আবারও ফিরছেন বামে। গত সোমবার মুরুটিয়ার কেচুয়াডাঙা পাবলিক লাইব্রেরির মাঠে সিপিএমের কর্মী সম্মেলনে জেলা সম্পাদকের উপস্থিতিতে কর্মীদের দলে ফেরার কথা ঘোষণা করেন তাঁরা।

আরও পড়ুনঃ শুভেন্দু-জিতেন্দ্রর পথেই হাঁটলেন শীলভদ্র।

২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলেও তেহট্ট মহকুমার তিনটি আসনে সিপিএম তাদের আসন ধরে রেখেছিল। ওইদিনও করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী জয়ী হন। ২০১৬ সালে সিপিএমকে হারিয়ে করিমপুরে তৃণমূল জেতে এবং প্রাক্তন বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করে সিপিএম। ২০১৯ সালের জুনে তিনি বিজেপিতে যোগদান করেন। গত বিধানসভা ভোটে তৃণমূলের কাছে পরাজয়ের পরে বহু নেতাকর্মী সিপিএম ছেড়ে বিজেপিতে চলে যান।

সিপিএমের তৎকালীন জোনাল সদস্য মানিক বিশ্বাস সোমবার পুরনো দলে ফিরে অভিযোগ করেন, ২০১১ সালে সমরেন্দ্রনাথ ঘোষ বিধায়ক হওয়ার পরে দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপ শুরু করেছিলেন। প্রথমে স্কুলে এবং পরে দলের ভিতরে তাঁকে ও তাঁর সহকর্মীদের একঘরে করে দেওয়া হয়েছিল। সিপিএম সেই সময়ে বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেননি। তাই সে দিন তিনি দলত্যাগ করেছিলেন। এতে স্পষ্ট যে জামা বদলের রাজনীতিতে দলত্যাগকারী বামেরা বিজেপিতে গিয়ে তাদের মোহভঙ্গ হয়েছে।

বিজেপিতে মোহভঙ্গ, যেখানে শাসকদলকে হারাতে গিয়ে তাদের অনেকেই বিজেপিতে যোগদান করছেন। সেইখানে একে একে তৃণমূল কর্মীরাই বিজেপিতে যোগদান করছেন। ফলে যাদের বিরুদ্ধে লড়াই তাঁরাই রাজনৈতিক জামা বদলে বিজেপিতে যোগদান করছেন। ফলে সেইক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে তাঁদের সঙ্গে একই দলে থেকে লড়াই করাটা কখনই সম্ভব নয়। তাই তাঁরা একে একে বিজেপি ছেড়ে আবারও পুনরায় বামেই ফিরছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত