Dipankar Dey: “বাড়ি যাওয়ার জন্য ছটফট করছেন দীপঙ্কর” কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে পরেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তিনি। বাড়িতে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পরেছিলেন। হঠাৎ করেই তার শরীরের শর্করার মাত্রা কমে যায়। এরপর তাকে তার স্ত্রী দোলন রায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে এখন কেমন আছেন অভিনেতা? কবে ছাড়া পাবেন তিনি হাসপাতাল থেকে?

আরও পড়ুনঃ জন্মদিনের ছবি পোস্ট করে কটাক্ষের শিকার মা শুভশ্রী, “আপনার মুখের থেকে ঠোট বড়”

অভিনেতার স্ত্রী দোলন জানিয়েছেন দীপঙ্কর এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তাকে প্রথমেই আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে তাকে কেবিনে দিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে আজকেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে আজ হয়তো ছাড়া পেতে পেতে অনেকটাই দেরি হয়ে যেতে পারে।

1 19

দোলন রায় এও জানিয়েছেন বাড়িতে আসার জন্য নাকি তিনি ছটফট করছেন। কাল সারারাত অভিনেত্রী হাসপাতালেই ছিলেন। অভিনেতা আর কিছুদিন পরেই আশিতে পা দেবেন। সুগারের সমস্যা ছাড়া অভিনেতার আর কোন সমস্যা নেই। তবে এখন বেশ কিছুদিন তাকে বাড়িতে রেস্ট নিতে হবে। সুস্থ হয়েই আবার তিনি কাজের মধ্যে ফিরে যাবেন।

“বাড়ি যাওয়ার জন্য ছটফট করছেন দীপঙ্কর” কবে ছাড়া পাবেন তিনি? 

2 22

সম্প্রতি মুক্তি পাওয়া রক্তবীজ ছবিতেও অভিনেতাকে দেখা গিয়েছে। এছাড়াও আরও নতুন ছবির কাজ রয়েছে অভিনেতার হাতে। অন্যদিকে দোলন রায়ও কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন। তার হাতেও রয়েছে অনেক কাজ। তবে অভিনেতার অসুস্থতার জন্য তিনি কিছুদিন বিরতি নিয়েছেন। এরপর তিনি আবার কাজে ফিরবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর