নজরবন্দি ব্যুরোঃ কাল ছিল টলিউড অভিনেত্রী শুভশ্রীর ৩৩ বছরের জন্মদিন। সেই জন্মদিন কীভাবে তিনি পালন করবে সেই নিয়ে দর্শকদের মনে প্রবল উৎসাহ ছিল। অনুরাগীরা অধীর আগ্রহে বসে ছিল যে তিনি কখন তার জন্মদিনের লুক প্রকাশ্যে আনবেন। অবশেষে অপেক্ষার অবসান। সামনে এলো অভিনেত্রীর ছবি।
আরও পড়ুনঃ মধ্যরাত থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা দীপঙ্কর দে, এখন কেমন আছেন তিনি?
তবে ছবি সামনে আসতেই একাধিক বুলিং এবং সমালোচনার শিকার হতে হয় অভিনেত্রীকে। জন্মদিনের দিন লং সিল্কের পোশাকে সেজে উঠেছিলেন অভিনেত্রী। কানে ছিল লম্বা সিলভার কালারের ইয়ার রিং, হাতে ছিল আংটি। একেবারে নীল স্মোকি আইতে জবারদস্ত পার্টি মেকাপে সেজে উঠেছিলেন তিনি। শুধু তাই নয় পায়ে ছিল গুচ্ছির জুতো। যার দামই প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার টাকা।

তবে ছবি সামনে আসতে যেমন বহু মানুষের ভালবাসা পেয়েছেন অভিনেত্রী ঠিক তেমন ভাবেই বহু কটাক্ষ এবং সমালোচনাও ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। অনেকের মতে শুভশ্রী আগে দেখতে ভাল ছিলেন। এখন তার মুখ দিনদিন খুব খারাপ হয়ে যাচ্ছে। এবং অনেকে বলেন তার মুখের থেকে নাকি ঠোট বড়। তবে বরাবরের মত এবারেও নিরব ছিলেন অভিনেত্রী।
জন্মদিনের ছবি পোস্ট করে কটাক্ষের শিকার মা শুভশ্রী, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?

গত মাসেই অভিনেত্রীর দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। তা নিয়েই মেতে রয়েছেন তিনি। তবে এই মুহূর্তেও তিনি সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি জিম করছেন নিয়মিত ভাবে। পাশাপাশি কিছুদিন আগেই পালন করলেন ছেলের জন্মদিন। এখন শুধু দেখার পালা কে আসছে অতিথি হয়ে



