Deepankar De: মধ্যরাত থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা দীপঙ্কর দে, এখন কেমন আছেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ মধ্যরাতেই গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিউডের প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। আচমকাই তার সুগার ফল্ট করে যায়। প্রায় বহুদিন ধরে তিনি সুগারে ভুগছিলেন। বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পরায় তাকে তার স্ত্রী দোলন রায় হাপাতালে নিয়ে যায়। এরপরেই তাকে এমারজেন্সি বিভাগে ভর্তি হয়।

আরও পড়ুনঃ এবার রাজনীতিতে কাঙ্গানা? কী বললেন অভিনেত্রী

আচমকাই মধ্যরাতে অভিনেতা প্রচণ্ড ঘামতে শুরু করে, এতটাই ঘামছিল যে তার শরীর প্রায় ভিজে যায়। দোলন রায় এই বিষয়টি খেয়াল করা মাত্রই বুজতে পারে তার সুগার ফল করেছে। এরপর তিনি আর একবিন্দু সময় নষ্ট করেন নি। অভিনেতা কে নিয়ে চলে যান একেবারে বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসা চলছে তার।

মধ্যরাত থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা দীপঙ্কর দে, এখন কেমন আছেন তিনি? 
মধ্যরাত থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা দীপঙ্কর দে, এখন কেমন আছেন তিনি? 

এখন অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। তার স্ত্রী এই মুহূর্তে হাসপাতালে তার কাছেই রয়েছে। তবে অভিনেতার সুগার নিম্নমুখী হওয়া ছাড়া আর কোন শারীরিক অসুস্থতা নেই। তিনি কিছুদিনের মধ্যেই ৮০ বছরে পা দেবেন। তবে এই বয়েসে এসেও দেদার অভিনয় করে যাচ্ছেন তিনি। একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন তিনি।

মধ্যরাত থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা দীপঙ্কর দে, এখন কেমন আছেন তিনি? 

2 18

প্রসঙ্গত উল্লেখ্য, প্রবীণ অভিনেতা দীপঙ্করের সাথে দোলনের বিয়ে নিয়ে একাধিক সমালোচনা উঠেছিল। কারন তাদের দুজনের মধ্যে বয়েসের ফারাক প্রায় ত্রিশ বছরেরও বেশি। ২০২০ সালে তারা বিয়ে করেন। যদিও তার আগে থেকেই তারা একসঙ্গে থাকছিলেন। তবে এখন আর কোনকিছুকেই পাত্তা দেননা তারা। তবে কিছুদিন আগেই অভিনেতা তার প্রথম পক্ষের মেয়ে বৈশালীকে হারিয়ে শোকাহত ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত