নজরবন্দি ব্যুরো: সময়টা ভাল যাচ্ছে না। ফিল্মি কেরিয়ার প্রায় অস্তমিত। একের পর এক শুধুই ফ্লপ। গত আট বছরে সাফল্যের স্বাদ পাওয়া হয়নি কঙ্গনা রানাউতের। যদিও প্রথম প্রথম ব্যর্থতা খুব একটা ছুঁতে পারেনি কঙ্গনাকে। কিন্তু সম্প্রতি ‘তেজস’ ছবির ব্যর্থতা যেন মানসিক ভাবে ভেঙে দিয়েছে তাঁকে।


শান্তি খুঁজতে গিয়েছিলেন গুজরাতের দ্বারকাধীশ মন্দিরে। সেখানেই গিয়ে জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী। তিনি বলেছেন, যদি ভগবান কৃষ্ণ আশীর্বাদ করেন তবে তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার মুম্বই সংবাদসংস্থার কাছে তিনি জানান,

“শ্রী কৃষ্ণ কৃপা করলে, আমি লড়ব।” এছাড়াও ভারতীয় জনতা পার্টির প্রশংসা করেছেন অভিনেত্রী। ৬০০ বছরের সংগ্রামের পরে অযোধ্যায় ভগবান রামের মূর্তিকে পবিত্র করার জন্য ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন কঙ্গনা।



সনাতন ধর্মের ধ্বজা সারা বিশ্বে উড়ুক। এমনটাই চান “তেজাস” অভিনেত্রী। অপর দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি গুণমুগ্ধ। মাজমাধ্যমে বার বার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ‘কুইন’। যদিও কোন দলের প্রার্থী হতে পারেন, সেটা স্পষ্ট করেননি কঙ্গনা। তবে এদিন ফের বিজেপির প্রশংসা শোনা গেল তাঁর গলায়।
এবার রাজনীতিতে কাঙ্গানা? কী বললেন অভিনেত্রী

অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বলিউড অভিনেত্রী বলেন, “বিজেপি সরকারের প্রচেষ্টায় আমরা ভারতীয়রা ৬০০ বছরের সংগ্রামের পর এই দিনটি দেখতে পাচ্ছি। আমরা মহাসাড়ম্বরে মন্দির প্রতিষ্ঠার উৎসব উদযাপন করব। সারা বিশ্বে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করা উচিত।”







