নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একের পর এক সাধারন মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলেই ডেঙ্গুর কবলে পড়ছে। কাউকেই রেহাই দিচ্ছে না ডেঙ্গু। গত কিছু দিনেই সামনে এসেছিল সৃজন থেকে সায়নির ডেঙ্গু হওয়ার খবর। এবার নাকি ডেঙ্গু আক্রান্ত হয়েছে শ্রাবণী ভুঁইঞা।
আরও পড়ুনঃ বিগ বস থেকে বিতাড়িত অঙ্কিতা ও ভিকি জৈন! নেপথ্যে কারণ কী?


বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ শ্রাবণী ভুঁইঞা। মুকুট ধারাবাহিকে এই মুহূর্তে দর্শকরা তাকে দেখতে পাচ্ছে। গত কিছুদিন ধরেই তিনি প্রবল জ্বরে ভুগছিলেন। তার পরেই তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। এবং ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসে।

এই মুহূর্তে তিনি বাড়িতে রয়েছেন। বন্ধ রয়েছে শুটিং। হাসপাতালে ভর্তি হতে হয়নি অভিনেত্রীকে। বাড়িতেই চলছে চিকিৎসা। অভিনেত্রীর এক আত্মীয় ডাক্তার হওয়ায় তার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। যদিও অভিনেত্রীর অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। এমনকি প্লেটলেটও নরমাল রয়েছে।



তবে যেই ভাবে একের পর এক অভিনেতা, অভিনেত্রীরা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তা সত্যিই চিন্তার বিষয়। এরুপ অবস্থায় ফেডারেশনের ভুমিকা কী? এই বিষয়ে অবশ্য সমস্ত দায় এড়িয়ে গিয়েছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তার দাবী ডেঙ্গুর মশা কথায় ঘাটি গেড়ে বসেছে সেই দায়িত্ব কলকাতা কর্পোরেশনের। আর কাকে স্টুডিয়োয় মশা কামড়েছে আর কাকে বাইরে তা বোঝা কঠিন।
ডেঙ্গুর কবলে একাধিক টলিঅভিনেতা, নিরব ফেডারেশন

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই বাইরে ঘুরতে গিয়েছিলেন শ্রাবণী ভুঁইঞা। মায়ের সঙ্গে পাহাড়ে ছুটি কাটাচ্ছিলেন। ফিরে এসেই জ্বরে কাবু হয়ে যান তিনি।







