“আরও একটা ল্যাম্পপোস্ট চলে গেল,” দীনেশ ত্রিবেদী চলে যাওয়ায় দলে কোন ক্ষতি হবেনা, মন্তব্য মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনে আগে চলছে একের এক দল বদলে পালা, রঙ বদলের পালা। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা যোগ দিয়েছেন বিজেপিতে। অন্যাদিকে পদ্মফুল ছেরে জোড়া ফুলেও নাম লিখিয়েছেন অনেকে। শুক্রবার রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। কারণ, দলের ভিতরে দমবন্ধ অবস্থা। এমনটাই রাজ্যসভায় জানিয়েছে দীনেশ ত্রিবেদী। তৃণমূল ছাড়ার সাথে সাথে প্রস্তাব পেলেন বিজেপিতে যোগ দেওয়ার।

আরও পড়ুনঃ বিরাট সাফল্য ‘দিদির দূত’ অ্যাপের, এবার রাজ্যে ঘুরবে ‘দিদির দূত’ প্রচার গাড়ি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, দীনেশ ত্রিবেদীকে স্বাগত। ইস্তফা’র কারণ হিসেবে ত্রিবেদী বলেছেন,” দলের এখন দম বন্ধ কর পরিবেশ। বাংলায় ক্রমাগত বাড়ছে রাজনৈতিক হিংসা। তাই আর চুপ থাকতে পারছি না। মানুষের জন্য কাজ করতে চাই। তাই পদত্যাগ করলাম।”

এখানেই শেষ নয়, তার টুইটার অ্যাকাউন্টের কভার ফটোতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই ছবিও তিনি সরিয়ে ফেলেছেন ইতিমধ্যে। দীনেশ ত্রিবেদীর দলত্যাগ প্রসঙ্গে মদন মিত্র বলেন,” শুভেন্দু অধিকার বলেছিলেন আমাদের দলে একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্পপোস্ট। আবার একটা ল্যাম্পপোস্ট গেল। দীনেশ ত্রিবেদী কেন পদত্যাগ করলেন তা জানিনা। তবে কাল মদন মিত্র না থাকলেও দলের কিছু যায় আসে না।”

তিনি আরও বলেন, “ফ্যাট কমানোর পর আমার শরীর ফিট। ঠিক তেমনই যত ফ্যাট কমছে তৃণমূল ততই টাইট হচ্ছে। বাংলার সব কটি আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানে হরে কৃষ্ণ হরে হরে স্বাস্থ্যসাথী ঘরে ঘরে। অন্যান্যদের মতো দীনেশ ত্রিবেদী চলে যাওয়াতেও দলের কিছু ক্ষতি হবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন