নজরবন্দি ব্যুরোঃ বিরাট সাফল্য ‘দিদির দূত’ অ্যাপের, রাজ্যের মানুষের জন্য রাজ্য সরকার কিছুদিন আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী ঘোষণা করেছিল আর তাঁর মধ্যে ছিল অনেক গুল জনপরিসেবা মূলক প্রকল্প। আর ভোটের আগে এই সব জন পরিষেবা মূলক প্রকল্প গুল যে ভাল প্রভাব ফেলেছে মানুষের মনে সে কথা মোটামুটি সকলের জানা। আর সে কথা মাথায় রেখে গত ৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল ‘দিদির দূত’ অ্যাপ।


আর সেটা নাকি চূড়ান্ত সাফল্য পেয়েছে। তৃণমূলের দাবি, গত ৮ দিনে গুগল প্লে স্টোর থেকে ১ লক্ষের বেশি মানুষ ওই অ্যাপটি ডাউনলোড করেছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ পাওয়া ওই অ্যাপটির মাধ্যমে নেটমাধ্যমেও জনসাধারণের আরও কাছে পৌঁছে যাওয়ার কৌশল নিয়েছে শাসক শিবির। কিন্তু কি আছে এই অ্যাপে? আসুন জেনে নেওয়া যাক। ওই অ্যাপে রয়েছে খবরের বিভাগ রয়েছে, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের হাল হকিকত সম্পর্কে তথ্য রয়েছে।
ইনফোগ্রাফিকের মাধ্যমে সরকারের বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচক তুলে ধরা হয়েছে। এছারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভা-কর্মসূচির ছবি এবং ভিডিয়ো রয়েছে গ্যালারি বিভাগে। রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তথ্য মিলবে ‘নলেজ সেন্টার’-এ। মমতার জনসভা এবং কর্মসূচির লাইভ দেখতে পাওয়া যাবে। এছারাও আরও অনেক কিছু রয়েছে এই অ্যাপে।
বিরাট সাফল্য ‘দিদির দূত’ অ্যাপের, আর এই সাফল্যর পর এবার আজ শনিবার সোনারপুর উত্তর এবং দক্ষিণ বিধানসভায় রোড শো এর কর্মসূচি থেকে জনগণের সাথে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে ‘দিদির দূত’ নামে একটি প্রচারগাড়ি উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঐ গাড়ি রাজ্যের সব জেলায় তৃণমূলনেত্রীর বার্তা বহন করবে । জেলার ‘গুরুত্বপূর্ণ’ নেতারা থাকবেন সেই গাড়িতে দলনেত্রীর বার্তাবাহক হিসেবে।









