নজরবন্দি ব্যুরোঃ দলবিরোধী কাজের অভিযোগে দুই বিজেপি নেতা রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে শোকজ করার পর সাময়িক বরখাস্ত করেছে বিজেপি। মঙ্গলবার সকালেই সেবিষয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, শৃঙ্খলারক্ষা কমিটি কোনও কর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তুলতেই পারে। যথাযোগ্য ফোরামে তার জবাব দিতে হবে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে মানসিক নির্যাতনের ‘পত্রবোমা’, কল্যাণের বিরুদ্ধে মুখ খুলতেই হুমকি আইনজীবীকে!


মেদিনীপুরের সাংসদের বক্তব্য, “প্রত্যেক দলের অন্দরে একটা শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। সেই শৃঙ্খলারক্ষা কমিটি দলের কোনও কর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তুলতেই পারে। সেই মতো পদক্ষেপ করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা যথাসময়ে যথাযোগ্য ফোরামে তার উত্তর দেবেন”। অর্থাৎ এর মাধ্যমে দলের বিক্ষুব্ধদের বিশেষ বার্তা দিতে চাইছেন বিজেপি সাংসদ।
উল্লেখ্য, দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বরখাস্ত রিতেশ ও জয়প্রকাশ। দল বিরোধী কাজের অভিযোগে রবিবার দুই নেতাকে শোকজ করেছিল রাজ্য বিজেপি। তাঁদেরকে উত্তর দেওয়ার কথাও বলা হয়েছিল। সূত্রের খবর, উত্তর দিতে রাজি হননি দুই নেতা। সেকারণেই দুই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল মুরলীধরন সেন লেনের নেতারা।
বিজেপির এহেন পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ দুই নেতা। রিতেশ তিওয়ারির বক্তব্য, শোকজ করা হয়েছিল। কিন্তু জবাবের আগেই পদক্ষেপ নেওয়া হল। একেবারে স্পষ্ট দলের অন্দরে ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূলের বিটিম হয়ে কাজ করছেন কেউ কেউ। মঙ্গলবার আলাদা করে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন জয়প্রকাশ মজুমদার।


শৃঙ্খলারক্ষা কমিটি কোনও কর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তুলতেই পারে, বললেন দিলীপ

রাজ্যের বিক্ষুব্ধ নেতাদের ঝোপে দুই নেতারা কাটা পড়লেও বাকি নেতাদের ক্ষোভ মেটাতে পদক্ষেপ নিচ্ছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, যে সমস্ত এলাকার নেতারা অনাস্থা দেখাচ্ছেন তাঁদের সাংগঠনিক সভাপতিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য নেতৃত্ব। প্রথম শুরু হবে নবদ্বীপ এবং বনগাঁ থেকেই। শোনা যাচ্ছে মঙ্গলবার থেকেই ক্ষোভের আগুনে জল ঢালার কাজ শুরু করবেন বিজেপি নেতারা।







