জয়প্রকাশের পর তিনিও কী বিজেপিতে যাচ্ছেন? সেই জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন হুগলীর সাংসদ। তাঁর কথায়, যারা এসব কথা বলছে, তাঁরা হয়তো তৃণমূলের থেকে টাকা নিয়ে এধরনের কথা বলছেন।
মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জয়প্রকাশ মজুমদার। যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ। এদিন মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন স্বয়ং দলনেত্রী নিজেই। কয়েকদিন আগেই দল বিরোধী কাজের জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল বিজেপি।
কয়েকদিন আগেই দল বিরোধী কাজের জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল বিজেপি। এরই মধ্যে তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার। জানা গিয়েছে, মঙ্গলবার নজরুল মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি। আজই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করবেন তিনি।
দলবিরোধী কাজের অভিযোগে দুই বিজেপি নেতা রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে শোকজ করার পর সাময়িক বরখাস্ত করেছে বিজেপি। মঙ্গলবার সকালেই সেবিষয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, শৃঙ্খলারক্ষা কমিটি কোনও কর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তুলতেই পারে। যথাযোগ্য ফোরামে তার জবাব দিতে হবে।
দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বরখাস্ত রিতেশ ও জয়প্রকাশ। দল বিরোধী কাজের অভিযোগে গতকালই দুই নেতাকে শোকজ করেছিল রাজ্য বিজেপি। তাঁদেরকে উত্তর দেওয়ার কথাও বলা হয়েছিল। সূত্রের খবর, উত্তর দিতে রাজি হননি দুই নেতা।
কয়েকদিন ধরে বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভের আগুন। ক্ষোভ প্রশমনে ব্যর্থ হচ্ছেন রাজ্য নেতৃত্ব। এই প্রসঙ্গ ওঠার মাঝেই দল বিরোধী কাজের অভিযোগ জয়প্রকাশ ও রিতেশের বিরুদ্ধে। রবিবার তাঁদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করল বিজেপি।