নজরবন্দি ব্যুরোঃ আগামিকাল উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে চালু হবে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা। কলকাতার বুকে অন্যতম এই বড় প্রকল্পের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় সংঘাত তুঙ্গে উঠেছে। যদিও তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী উদ্বোধনে যাওয়ার জন্যে লালায়িত নন। তবে দলের একাধিক হেভিওয়েটের মন্তব্যে ক্ষোভ ঝরে পড়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে কয়েক হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।


কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রের সিদ্ধান্তে। তাঁর কথায়, ‘কেন্দ্র যদি এভাবে অসহযোগিতা করে তাহলে রাজ্যের পক্ষে কি সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া? বাংলার মানুষকে এভাবে বোকা বানাতে পারবে না কেন্দ্র। রাজ্যের মানুষ খুব ভালো ভাবেই অবগত যে এই মেট্রো প্রকল্পের পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল। তিনি এই প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন।’

রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, রাজ্য সরকার এই প্রকল্পের জন্যে সর্বোতভাবে সাহায্য করেছে কেন্দ্রকে। সেখানে খোদ মমতা বন্দোপাধ্যায়কেই যদি এই প্রকল্প ইদবোধনে না ডাকা হয় তাহলে তা অত্যন্ত নিন্দার বিষয়। সূত্রের খবর এই প্রকল্পের উদবোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।


‘কেন্দ্র বানিয়েছে, উদ্বোধন করবে, বেশ করেছে মমতা কে ডাকেনি।’

এদিকে দিলীপ ঘোষ হুঙ্কার দিয়েছেন তৃণমূল তথা মমতা বন্দোপাধ্যায় কে। তিনি বলেছেন, ‘ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না।’ এছাড়াও দিলীপ বাবুর বক্তব্য, প্রশাসনিক বৈঠকটাকে পার্টির বৈঠক করে ফেলেছে। সেখানে কেন ডাকেনা আমাদের?

এদিকে রাজ্যে এলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়ায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। হাওড়া শরৎ সদনে সাংগঠনিক বৈঠক করবেন স্মৃতি ইরানি। বিজেপি সূত্রে খবর, আজ রামরাজাতলায় রাম মন্দির দর্শনে যাবেন তিনি। আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধনেও তিনি থাকতে পারেন বলে সূত্রের খবর।







