নজরবন্দি ব্যুরো: আজ বুধবার বিকেলে ইকো পার্কে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আর তারই আগে আজ সকালে ইকো পার্কে বিজয়া সম্মিলনী সারলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণে আসা সকলের সঙ্গে খেলেন দক্ষিণ ভারতীয় খাবার। কলকাতায় থাকলে নিয়মিত ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বুধবারও গিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ইকো পার্কে হাজির হন তিনি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির অন্যতম কিংপিন মানিক, চাকরি বিক্রির কথা উল্লেখ করল ইডি


আজ ঝিলপাড়ে বসল দক্ষিণ ভারতীয় কুইজিনের লাইভ কাউন্টার। ইকোপার্কে মর্নিংওয়াকে আসা মানুষকে কার্যত ডেকে ডেকে এনে খেতে বসানো হল। আর অবশ্যই ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে আসা দলীয় কর্মীরা। বাদ গেলেন না গাড়ি চালক এবং নিরাপত্তায় মোতায়েন আধা সেনা জওয়ানরাও।
মেনুতে ছিল- চানা বাতুরা, প্লেন ধোসা, মশলা ধোসা, উত্তপম, ইডলি, সাদা বড়া, দই বড়া। সবটাই তৈরি হল ঝিলপাড়ে। মাত্র আধ ঘন্টার মধ্যে তৈরি করে হয়েছে অস্থায়ী লাইভ কাউন্টারে। পাশের বন্ধ থাকা একটি রেস্তরাঁ থেকে চেয়ার টেবিল এনে সাজিয়ে ফেললেন কর্মীরাই।

রাজ্যের আয়োজন করা বিজয়া সম্মিলনীকে কটাক্ষও করেন দিলীপ। বলেন, ‘ওটা লোক দেখানো। ওটা মিডিয়া দেখাবে। সবাই দেখবে। সাধারণ মানুষের যেখানে সম্মান নেই, তাদের সঙ্গে যেখানে সম্পর্ক নেই, সেখানে লোক দেখানো এই সব করে লাভ নেই। এসব ক্ষেত্রে মানুষ নিজেকে উপেক্ষিত মনে করে।’ আজ ইকো পার্কের মিষ্টিকা ব্যাঙ্কোয়েটে হবে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষরা সেখানে উপস্থিত থাকবেন। থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা–সহ সব দপ্তরের সচিবরা।


প্রাতঃভ্রমণে এসেই বিজয়া সম্মিলনী সারলেন দিলীপ, কটাক্ষ করলেন মমতাকে

মানিক ভট্টাচার্য প্রসঙ্গেও বলেন দিলীপ আজ বলেন,’শুধু মানিক ভট্টাচার্যের ছেলে নয়, বাড়ির লোক, কর্মচারি, সবাই যুক্ত দুর্নীতিতে। এই টাকা আসলে লুকিয়ে রাখা টাকা। আরও তদন্ত এগোলে এরকম আরও হদিশ মিলবে।’ এমনকী বিজেপি বিধায়ক নিলাদ্রিশেখর দানাকে জেরা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘সিবিআই ইডি তৎপরতা কোর্টের নির্দেশে। তৃণমূল নেতারা একের পর এক ধরা পড়তেই বিজেপিকে টার্গেট করা শুরু হয়েছে।’







