টাকা দিয়েও চাকরী হয়নি মেয়ের, এবার টাকা ফেরতের দাবীতে তৃণমূল নেতার পা ধরে কান্না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগের মধ্যেই বীরভূমে দেখা গেল চাঞ্চল্যকর এক ছবি। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার পা ধরে প্রকাশ্যে কান্নাকাটি করতে দেখা গেল এক চাকরী প্রার্থীর বাবাকে।

আরও পড়ুনঃ সোমবার থেকে খুলছে স্কুল, মানতে হবে বেশ কিছু নিয়ম

ঘটনা বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার। ঘটনায় দায় অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির দাবি, এভাবে বীরভূমে অন্তত হাজার পাঁচেক চাকরি হয়েছে। বীরভূমের ইলামবাজার থানা এলাকার জয়দেবের বাসিন্দা আশিস সিংহের অভিযোগ,

16 14

২০১২ সালে শান্তিনিকেতন থানা এলাকার রূপপুরের বাসিন্দা তৃণমূল নেতা রতন মণ্ডলকে ৯ লক্ষ টাকা দেন তিনি। মেয়ের প্রাথমিকে চাকরির জন্য দিয়েছিলেন এই টাকা। ১০ বছর পার হলেও চাকরি হয়নি মেয়ের। এর পর টাকার দাবিতে রতন মণ্ডলের দ্বারস্থ হন আশিসবাবু।

টাকা দিয়েও চাকরী হয়নি মেয়ের, এবার টাকা ফেরতের দাবীতে তৃণমূল নেতার পা ধরে কান্না

চাপের মুখে ধীরে ধীরে টাকা ফেরাতে শুরু করেন তিনি। এভাবে ৯ লক্ষ টাকার মধ্যে ৭.৮০ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বাকি ১.২০ লক্ষ টাকা দিতে চাইছেন না বলে অভিযোগ। সেই টাকা ফেরত চেয়ে শুক্রবার সকালে প্রকাশ্য রাস্তায় পা ধরে কান্নাকাটি শুরু করেন আশিসবাবু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর