নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়িতে বেশ কয়েকজনের শরীরে ডেল্টার হানা! করোনার দ্বিতীয় ঢেউ এখন দেশে নিয়ন্ত্রণে। আমাদের রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কমেছে বেশ খানিকটা। কিন্তু আমাদের রাজ্যে তৃতীয় ঢেউ আছরে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে । ইতিমধ্যেই মিলেছে করোনার ডেল স্টেইনের উপসর্গ ।
আরও পড়ুনঃ দেশে একদিনে সংক্রমণ বাড়ল ১৩ হাজারের বেশি, বাড়ল মৃত্যু সংখ্যাও


উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা করতে নমুনা পাঠিয়েছিল কলকাতায়। শিলিগুড়ি মহামায়া কলোনির বাসিন্দা আক্রান্ত হয়েছেন। শিলিগুড়িতে একসঙ্গে বেশ কয়েকজনের শরীরে ডেল স্টেইনের উপস্থিতি মিলেছে আর তা থেকেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের।

আশঙ্কা বাংলা এবার আছরে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর তা হতে চলেছে ডেল্টা স্ট্রেনের হাত ধরেই। উল্লেখ্য রাজ্যে গত কাল করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যের ১৮ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন।

শিলিগুড়িতে বেশ কয়েকজনের শরীরে ডেল্টার হানা! রাজ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা
তবে সব জেলাতেই সুস্থতার হার উর্দ্ধমুখী। ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, ক্রমশ নিম্নমুখি মৃত্যু সংখ্যা। এদিকে রাজ্যে ৩০ই জুলাই পর্যন্ত জারি রয়েছে একাধিক বিধি নিষেধ। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু।









