নজরবন্দি ব্যুরোঃ দেশে একদিনে সংক্রমণ বাড়ল ১৩ হাজারের বেশি, গতকাল দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমন ছিল ৩০ হাজার, টানা ৪ মাস পর ৩০ হাজারের কোঠায় সংক্রমণের গ্রাফ যাওয়ায় দেশে স্বস্তি এসেছিল।
আরও পড়ুনঃ মুচলেখা দিতে হবে শিক্ষকদের, সমস্ত ফেল করা পড়ুয়াকে পাশ করানো হচ্ছে HS-এ!


তবে এক দিনের মাথায় সেই গ্রাফ লাফিয়ে বেড়েছে বেশ কিছুটা। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। যা গত কালের থেকে ১৩ হাজারের বেশি। একদিনেই করোনার গ্রাফ এই হারে লাফিয়ে বাড়ায় চিন্তার ভাঁজ সব মহলেই।
করোনায় ফের বাড়ছে উদ্বেগ, দেশে একদিনে সংক্রমণ বাড়ল ১৩ হাজারের বেশি।

একই সঙ্গে দেশে ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু হারও। গত একদিনে ভারতে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। দেশে এই নিয়ে এখনো পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২২ হাজার ২২ জনে।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহুর্তে দেশে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন মানুষ করোনা জয় করে বাড়ি ফিরেছেন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমে এলেও চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।


গবেষকদের মতেও এই ঢেউয়ের কবলে পড়ার আশঙ্কা বেশি শিশুদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর থেকেই দেশে শুরু হবে শিশুদের টিকাকরণ। দেশে এখনো পর্যন্ত ৪৪ কোটি ৬১ লক্ষেরও বেশি দেশবাসীকে টিকা দেওয়া হয়েছে।








