নজরবন্দি ব্যুরো: ৮ বছর পর ফের অভিনয়ে কামব্যাক করছেন দেবশ্রী। অভিনেত্রী দেবশ্রী রায় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত একটি নাম। এক ডাকে সকলেই চেনে তাকে। একটা সময় প্রসেনজিৎ থেকে তাপস পাল, চিরঞ্জিতের সঙ্গে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বিগত কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় থাকে আর দেখা যায়নি।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে।


কিন্তু লকডাউনের মধ্যে জি বাংলার একটি অনুষ্ঠানে দেখা দেখা গেছে থাকে। এ বছর জানুয়ারি মাসে শোনা গিয়েছিল পরিচালক অনুপ সেনগুপ্ত পরিচালনায় একটি ছবিতে ফিরতে চলেছেন তিনি।সম্প্রতি একটি খবর সামনে এসেছে।ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন দেবশ্রী রায়। নভেম্বরে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা। প্রায় আট বছর পরে পর্দায় ফিরবেন অভিনেত্রী। সম্প্রতি একটি বাংলা দৈনিক কে সাক্ষাৎকার ফেরার কারণ প্রসঙ্গে দেবশ্রী বললেন, ‘‘সিরিজ়েই ভাল কাজ হচ্ছে এখন।
আমিও খুব সিরিজ় দেখি।’’ ‘মেড ইন হেভেন, ‘আউট অব লাভ’, ‘ফোর মোর শটস’ তাঁর পছন্দের ওয়েব সিরিজ়। জানালেন, এত দিন কাজ করার মতো স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিল না। ‘‘এই বাংলা সিরিজ়টি থ্রিলার নির্ভর, যেখানে আমি একজন লেখকের ভূমিকায় রয়েছি। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং,’’ বললেন দেবশ্রী।
৮ বছর পর ফের অভিনয়ে কামব্যাক করছেন দেবশ্রী। স্ক্রিপ্ট সম্পূর্ণ হলেই বাকি কাস্টিং পাকা হবে। নভেম্বরেই সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা। তবে দেবশ্রী নিজেই আরও সময় চেয়েছেন। পুজোর পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে শুটিংয়ের কী হবে, তা নিয়েও ভাবছেন তিনি।










