করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুনঃ মণীশ হত্যাকাণ্ডে বড় ব্রেক থ্রু পেল CID! আটক শার্প শ্যুটার সহ ২ জন।

Shamim Ahamed Ads

গত কয়েকদিন ধরেই এই জনপ্রিয় অভিনেতা অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় তাঁর। এ দিন সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।

তবে গতকালই বেলভিউয়ে তাঁর নামে হাসপাতালে বেড বুক করা হয় বলে খবর। করোনা আসার পর বিনোদন জগতে অনেকেই আক্রান্ত হয়েছেন। তবে এবার প্রবীণ অভিনেতার কোভিড টেস্ট পজিটিভ আসায় কপালে ভাঁজ পরেছে সকলের।

করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন তাঁর পরিবারের সদস্য ও বিনোদন জগত ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত