সব জল্পনা উড়িয়ে সৌরভের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন দর্শনা, কী বললেন অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি একটি খবর টলিউডের শীর্ষে রয়েছে, চলতি মাসের ১৫ ই ডিসেম্বরে নাকি চার হাত এক হতে চলেছে সৌরভ এবং দর্শনার। দুজনেই অফিশিয়াল ভাবে সেই খবর অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন। প্রথমে এই খবরটি গুজব হিসেবে আখ্যা পেলেও পরে তাতে শিলমোহর পরে।

আরও পড়ুন: ‘আমি বদ্ধ উন্মাদ’! কেঁদে কেঁদে সামাজিক মাধ্যমে স্বীকারোক্তি শ্রীলেখা মিত্রর

কিন্তু বিয়ের ঘোষণার কয়েকদিন পরেই জল্পনা শুরু হয় যে বিয়ে করবেননা বলে বেকে বসেন অভিনেত্রী! শোনা যায় সৌরভকে বিয়ে করছেন না দর্শনা। কিন্তু এবার সেই জল্পনা কে উড়িয়ে এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন দর্শনা।

16 5

তিনি জানালেন, ‘২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই।’ অভিনেত্রী জানালেন, তিনি আর সৌরভ দুজনেই চাইতেন সেটল করতে। তিনি লিভ ইনে বিশ্বাসী নন সেভাবে।

সব জল্পনা উড়িয়ে সৌরভের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন দর্শনা, কী বললেন অভিনেত্রী?

17 6

সৌরভও চাননি লিভ ইনে যেতে আর। দুজনেই চেয়েছিলেন বিয়েটা সেরে ফেলতে। ‘সব ঠিকঠাক থাকলে জলদি বিয়ে করে নেব ঠিক করে রেখেছিলাম দুজনে। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না।’

18 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর