নজরবন্দি ব্যুরোঃ এবার নিজের মুখে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সকলকে জানালেন তিনি বদ্ধ উন্মাদ। সামাজিক মাধ্যমে তিনি চোখের জল ফেলতে ফেলতে ভিডিওর মাধ্যমে এই কথা বলেন। কিন্তু হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটালেন অভিনেত্রী? নিজেকে কেন সকলের সামনে পাগল বলে জাহির করলেন?
আরও পড়ুনঃ মদ্যপ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি দেওল! নিজের স্বপক্ষে কী যুক্তি দিলেন নায়ক


টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী অবসাদের শিকার। বেশীরভাগ অভিনেতা অভিনেত্রীর অবসাদের কারন কাজ সংক্রান্ত। কারন অভিনয় জগতে অনেক অভিনেতা অভিনেত্রীদেরই কাজের জন্য দীর্ঘসময় বসে থাকতে হয়। ফলে স্বাভাবিক ভাবে অবসাদ আসে। কিন্তু সবার কারন সমান হয়না। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর মানসিক স্বাস্থ্য ভালো নেই, কিন্তু তার কারনও কি কাজ সংক্রান্ত?

অভিনয় জগতের সঙ্গে এখন সেইভাবে যুক্ত থাকতে না পারলেও তিনি বরাবরই তার ব্যক্তিগত কারণের জন্য খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি অভিনেত্রী মা হয়েছেন এক পুত্র সন্তানের। যা নিয়ে বেশ শোরগোল উঠেছিল। প্রশ্ন উঠেছিল শ্রীলেখার সন্তানের বাবা কে তা নিয়েও। কিন্তু পরে অবশ্য জানতে পারা গিয়েছিল সেই সন্তান কোন মানুষ নয়। ছোট্ট এক বিড়াল ছানা।



‘আমি বদ্ধ উন্মাদ’ কেঁদে কেঁদে সামাজিক মাধ্যমে স্বীকারোক্তি শ্রীলেখা মিত্রর

আদর করে নাম রেখেছেন মিঁয়া সাহেব। কিছুদিন শ্রীলেখার বাড়িতেই ছিলেন। তবে অভিনেত্রীর বাড়িতে আরও এক পোষ্য কর্ণ(কুকুর) রয়েছে। যার কারনে ছোট্ট মিয়া সাহেব থাকতে পারছেনা। বারবার আক্রমন করছে অভিনেত্রীর আদুরে কর্ণ। ফলে অভিনেত্রী বাধ্য হয়ে ছোট্ট বিড়াল ছানাকে যেখান থেকে পেয়েছে সেখানে অথাৎ বাড়ির সামনে রেখে আসে। কিন্তু শ্রীলেখা এবং বিড়ালছানা দুজনেই দুজনের মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছেন। কিছুতেই অভিনেত্রীকে ছোট্ট ছানা ফিরে যেতে দিচ্ছে না, বারবার পায়ে মাথা ঘষছে। যার কারনেই শ্রীলেখা বলেছেন, “আমি বদ্ধ পাগল, ওদের প্রেমে”। শেষমেষ ছোট্ট বিড়াল ছানার কি গতি হবে তা জানা নেই অভিনেত্রীরও।








