মদ্যপ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি দেওল! নিজের স্বপক্ষে কী যুক্তি দিলেন নায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত কাল একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা সানি দেওল মত্ত অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করছেন। যা দেখে চমকে উথেছিলেন সবাই। গদর ২ মুক্তি পাওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতার নাম। বক্স অফিসের নম্বর বলছে, এর আগের যাবতীয় নজির ছাপিয়ে গিয়েছেন নায়ক।

আরও পড়ুন: বেঁকে বসলেন দর্শনা, সৌরভকে বিয়ে করছেন না অভিনেত্রী!

এহেন নায়কের এ কি হাল। যে ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেইনি। আর এবারে সেই ভিডিও ক্লিপ নয়ে মুখ খুললেন নায়ক স্বয়ং। সানির কথায়, ‘এসব ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। এটা একেবারেই একটা শুটিংয়ের জন্য। তাই অযথা এসব নিয়ে না খবর করাই ভালো!’ এই কথা বলার সাথে তিনি আরও বলেন গদরের পর ২০ বছর পার হয়েগেলেও আমার কাছে কেও ভাল চিত্রনাট্য নিয়ে আসেনি।

মদ্যপ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি দেওল! নিজের স্বপক্ষে কী যুক্তি দিলেন নায়ক
মদ্যপ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি দেওল! নিজের স্বপক্ষে কী যুক্তি দিলেন নায়ক

তাঁর মতে গদর২ ের পর তিনি ফের কেরিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করেছেন। এমনকি রাজনীতি ছেড়ে পরোপুরি অভিনয়ে মন দিয়েছেন। বছরের পর বছর বলিউড কীভাবে তাঁকে অভিনেতা হিসেবে ব্রাত্য রেখেছে সেই কথাই এদিন শোনা গিয়েছিল তাঁর মুখে। পরিচালক অনিল শর্মা, রাজকুমার সন্তোষী এবং রাহুল রাওয়ালের সঙ্গে একটা প্যানেল ডিসকাশনে ছিলেন সানি।

মদ্যপ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সানি দেওল! নিজের স্বপক্ষে কী যুক্তি দিলেন নায়ক

14 5

সেখানেই অভিনেতার আক্ষেপ, “গদর ম্যাসিভ হিট হয়েছিল, তারপর থেকেই আমার স্ট্রাগল পিরিয়ড শুরু হয়েছে। কেও ডাকে নি আমাকে ভাল চিত্রনাট্য নিয়ে। যদিও আমি হাল ছেড়ে দিইনি। নিজের মতই করে কাজ করে গিয়েছি। কারণ আমি সবসময় অভিনয় করতে চেয়েছি। ছোট থেকেই বাবার সিনেমা দেখেছি। সেইরকম বিভিন্ন ধরণের ছবি আমিও করতে চেয়েছিলাম।”

15 6

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন