আসন্ন কালীপুজোয় চালু হচ্ছে না দক্ষিণেশ্বর মেট্রো ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন কালীপুজোয় চালু হচ্ছে না দক্ষিণেশ্বর মেট্রো । অনেক মানুষই ভেবেছিলেন কালীপুজোতেই চালু হয়ে যাবে দক্ষিণেশ্বর মেট্রো। কারণ তাদের কাজের গতি দেখার মত ছিল।সরাসরি সংযুক্ত হবে উত্তর-দক্ষিণ।তবে মেট্রো কর্তৃপক্ষ সেই আসায় কার্যত জল ঢেলে দিল। তাঁরা জানিয়ে দিয়েছেন আসন্ন কালীপুজোয় দক্ষিণেশ্বরে মেট্রো পৌঁছবে না সিগন্যাল ব্যবস্থার কাজ না মেটায়।

আরও পড়ুনঃ সহায়ক মূল্য বাড়িয়ে বিপুল ধান কেনার পথে রাজ্য সরকার। সুখবর কৃষকদের জন্য।

বর্তমান বছরে কয়েক মাস ধরে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলেছে জোর কদমে কাজ। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নির্মাণের কাজ শেষ। বরানগর মেট্রো স্টেশন সাজানোর কাজ প্রায় শেষ। জোরকদমে চলছে বরানগর মেট্রো স্টেশন এলাকায় বাকি সাজানোর কাজ। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন, আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখতে হয়েছে অনেকটা মন্দিরের আদলেই। দূর থেকে দেখলে মনে হবে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করছেন।এই মেট্রো স্টেশনে পৌঁছনোর জন্যে যেমন আলাদা রাস্তা আছে। তেমনি ডানকুনি-শিয়ালদহ শাখায় দক্ষিণেশ্বর স্টেশন থেকেও মেট্রো চড়ার জন্য রাস্তা থাকছে।

আসন্ন কালীপুজোয় চালু হচ্ছে না দক্ষিণেশ্বর মেট্রো । বরানগর স্টেশন অবশ্য হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে। ডানলপ থেকে সহজেই এখানে পৌঁছে যাওয়া যাবে। দর্শনার্থীদের প্রত্যাশা ছিল কালীপুজোতেই মেট্রো চড়ে পৌঁছনো যাবে। কিন্তু জার্মানি থেকে সিগন্যালিং সরঞ্জাম এসে না পৌঁছনোয়ের কালীপুজোয় সেই স্বপ্ন অধরাই থাকছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত