DA Protest: আমাদের চোর-ডাকাত বলার যোগ্য জবাব পাবেন আজ, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ডিএ আন্দোলনকারীদের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যে চোর ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে ডিএ-র ওখানে বসে রয়েছে। বুধয়াব্র ধর্নামঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। যা বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকে আরও ঘৃতাহুতি দেয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের সাফ বক্তব্য, আমাদের চোর-ডাকাত বলার যোগ্য জবাব পাবেন আজ।

আরও পড়ুনঃ Mamata Banerjee: রবীন্দ্র সঙ্গীতে নেতৃত্ব দিলেন ইন্দ্রনীল-বাবুলরা, ধর্না মঞ্চে গলা মেলালেন মমতা

তাঁদের বক্তব্য, ১২ বছর চোর-ডাকাতদের সঙ্গে কাজ করে বিশ্বশ্রী নিয়ে আসেন আমি সেই চোর-ডাকাতদের দলেই। আমরা যোগ্যতা নিয়ে চাকরি করছি। উনি মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে রাজ কর্মচারিদের চোর-ডাকাত বলতে পারেন? কাদেরকে কী বলতে হয় জিভে আটকালো না? তাঁদের সংযোজন, আমাদের চোর-ডাকাত বলার যোগ্য জবাব পাবেন আজ। উনি আমাদের প্রতি অশালীন মন্তব্য করেছেন। ওনার রাজ্যের কর্মচারিরা চোর-ডাকাত হলে উনি তো পুলিশ মন্ত্রী। আমাদের গ্রেফতার করছেন না কেন? ভারতে তো এত মুখ্যমন্ত্রী আছে কেউ কখনও এমন মন্তব্য করে?

1661632507 da 9
আমাদের চোর-ডাকাত বলার যোগ্য জবাব পাবেন আজ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য আন্দোলনকারীদের 

উল্লেখ্য, কেন্দ্রের সমহারে ডিএ দাবিতে গত ৬৩ দিন ধরে শহিদ মিনারের সামনে অবস্থান জারি রেখেছেন সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। আতদের বক্তব্য, সরকারের তরফে ইতিবাচক বার্তা না এলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এরই মধ্যে তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। একযোগে শাসক দলের সুপ্রিমোর বিরুদ্ধে সরব হয়েছেন বিমান ও শুভেন্দু অধিকারীরা।

আমাদের চোর-ডাকাত বলার যোগ্য জবাব পাবেন আজ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য আন্দোলনকারীদের 

FsZBjAiXsAIBiBI
আমাদের চোর-ডাকাত বলার যোগ্য জবাব পাবেন আজ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য আন্দোলনকারীদের 

বৃহস্পতিবার হাওড়া শিয়ালদহ থেকে এদিন বিরাট মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও এদিন সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিনের সমাবেশে বামে নেতৃত্বদেরও আসার কথা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর