Panchayat Election: লক্ষ্য বুথ দখল, বীরভূমে সংঘর্ষে জড়াল সিপিএম তৃণমূল, ভাঙচুর পুলিশের গাড়ি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের শেষবেলায় উত্তপ্ত বীরভূম। ময়ূরেশ্বরে নতুন করে উত্তেজনা তৈরী হল। ময়ূরেশ্বরের মাঝিপাড়ায় সংঘর্ষে জড়াল সিপিএম তৃণমূল। ঘটনাস্থলে পুলিশ আসলে ভাঙচুর করা হল পুলিশের গাড়ি।

আরও পড়ুন: বাহিনীর জন্য ন্যূনতম ব্যবস্থাও করা হয়নি, ক্ষোভ উগরে কমিশনকে চিঠি বিএসএফ কর্তার

ময়ূরেশ্বর-১ ব্লকের ডাবুক পঞ্চায়েতের হাজিপুর ভোটের আগের দিন থেকেই উত্তপ্ত। অভিযোগ ছিল, শুক্রবার তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে সিপিএম। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৃণমূল প্রার্থী আপেল হক। এবার ময়ূরেশ্বরের মাঝিপাড়ায় বুথ দখলকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। ঝামেলা চরম আকার ধারণ করলে পুলিশ আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তখন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান দু’দলের কর্মীরাই। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাঁদের। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশকে ঘেরাও পর্যন্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ভেবে অতিরিক্ত পুলিশ বাহিনী ও আধা সেনা নিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি ও কয়েকজন পুলিশকর্মীকে উদ্ধার করা গেছে। পুলিশের কোনও কর্মী সেভাবে আহত হননি। এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং দ্রুত গ্রেফতারও করা হবে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্য বুথ দখল, বীরভূমে সংঘর্ষে জড়াল সিপিএম তৃণমূল, ভাঙচুর পুলিশের গাড়ি! 

প্রসঙ্গত, আজ সকাল থেকেই ময়ূরেশ্বরের একাধিক জায়গা উত্তপ্ত হয়েছে। আসলে, ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। তাই বেশিরভাগ জায়গাতেই বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার মাঝিপাড়ায় সিপিএম ও তৃণমূলের মধ্যে ঝামেলায় আক্রান্ত হতে হল পুলিশকে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পঞ্চায়েত ভোটের সারাদিনে রাজনৈতিক সন্ত্রাসের কারণে মৃত্যু হয়েছে ১২ জনের। বিকেল ৫টা পর্যন্ত ভোটের শতকরা হার ৬৬.২৮ শতাংশ।

লক্ষ্য বুথ দখল, বীরভূমে সংঘর্ষে জড়াল সিপিএম তৃণমূল, ভাঙচুর পুলিশের গাড়ি! 

লক্ষ্য বুথ দখল, বীরভূমে সংঘর্ষে জড়াল সিপিএম তৃণমূল, ভাঙচুর পুলিশের গাড়ি! 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত