জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, পথে নামল সিপি(আই)এম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়িতে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু হতেই অভিযুক্তের তালিকায় উঠে এল দুই সিপিআইএম নেতার নাম। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। ঘটনায় নাম জড়িয়েছে সিপি(আই)এমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের। এবার সেই ঘটনায় সরব হল দার্জিলিং জেলা সিপি(আই)এম। তাঁদের বক্তব্য, জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুনঃ দেশে বাড়ল সংক্রমণের হার, বুস্টার ডোজ নিয়ে বৈঠক আজ

বুধবার এই ঘটনার প্রতিবাদে পথে নামল জেলা সিপি(আই)এম। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং জীবেশ সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তাঁরা। বুধবার অনীল বিশ্বাস ভবনের সামনে থেকে হিলকার্ড রোড ধরে এয়ারভিউ অবধি মিছিল চলে। এদিন মিছিলে বামফ্রন্টের আহবায়ক সমন পাঠক জানান মিথ্যা অভিযোগ করে জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাই আমরা দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি।সরকার আসল দোষীদের না ধরে নির্দেষীদের দোষী তৈরি করছে।

Bengal Elections: Red Deluge in Siliguri as Youth Pour Out in Support of CPI(M)'s Ashok Bhattacharya | NewsClick

উল্লেখ্য, গত ১ তারিখ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় ৮ জনের নামে জমি মাফিয়ার অভিযোগ তোলে এক ব্যাক্তি । ওই ৮ জনের মধ্যে সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা দার্জিলিং জেলা বাম আহ্বয়াক জীবেশ সরকারের নামও রয়েছে । ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

অভিযোগ, মহানন্দের নদী চরেই লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে জমি। এমনকি ক্রেতাদের জন্য বোল্ডার ফেলে সেতুও নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সাঙ্গাব্দিক বৈঠক সমন পাঠক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে দলের কোন যোগাযোগ নেই। কেউ যদি দোষী হয়ে থাকে তবে তাঁর নিজের ব্যাপারের জন্য বামফ্রন্ট কোনওভাবেই দায়ী থাকবে না। দার্জিলিং জেলা বামফ্রন্ট চিরকাল গরীব মানুষের সাথে ছিল আছে এবং থাকবে।

জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বড় আন্দোলনের পথে সিপি(আই)এম 

জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বড় আন্দোলনের পথে সিপি(আই)এম 
জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বড় আন্দোলনের পথে সিপি(আই)এম

অন্যদিকে, শিলিগুড়িতে মেয়রের বিরুদ্ধেও বিক্ষোভে ফেটে  পড়েন শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দারা। শিলিগুড়িতে জমি মাফিয়া চক্রের সাথে কারা কারা জড়িত সেটা জানলেও কেন কোন পদক্ষেপ নেওয়া হয়নি? প্রশ্ন আম জনতার। এদিকে গতকালের পরে আজকেও শিলিগুড়িতে জমি মাফিয়া কান্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত