দেশে বাড়ল সংক্রমণের হার, বুস্টার ডোজ নিয়ে বৈঠক আজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ মাথাচাড়া দিলেও ICMR জানিয়ে দিয়েছে, আপাতত চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই। ফলে মাঝেমধ্যে সংক্রমণের হার বাড়লেও কোভিডবিধি মানলে রুখে দেওয়া সম্ভব হবে করোনা ভাইরাসকে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩,২০৫ জন।

আরও পড়ুনঃ বিয়ে হয়েছিল সুতপা-সুশান্তের! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

গতকাল যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। অর্থাৎ একদিকে সংক্রমণের হার বাড়ল ২৪.৮ শতাংশ। শুধু দিল্লিতেই আক্রান্ত ১,৪১৪ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী। বর্তমানে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৫০৯। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩১ জনের।

দেশে বাড়ল সংক্রমণের হার, বুস্টার ডোজ নিয়ে বৈঠক আজ

দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯২০।বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯২০।এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

দেশে বাড়ল সংক্রমণের হার, বুস্টার ডোজ নিয়ে বৈঠক আজ

দেশে বাড়ল সংক্রমণের হার, বুস্টার ডোজ নিয়ে বৈঠক আজ

3 3

যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৮০২ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।আপাতত জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজে। দ্বিতীয় ডোজ এবং বুস্টার বা প্রিকশন ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা যায় কি না, তা নিয়ে আজ বৈঠকে বসতে পারে কেন্দ্রের বিশেষজ্ঞ দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর