নজরবন্দি ব্যুরো: প্রভাব বাংলা বনধের! ব্যাহত ট্রেন পরিষেবা। গতকাল বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে,পুলিশি হামলার প্রতিবাদে বামেদের ডাকা আজ ১২ ঘন্টার বাংলা বনধে স্বাভাবিক পরিষেবা ব্যাহত।সকাল থেকে শুনশান জেলাগুলি। রাস্তায় বাস-গাড়ির সংখ্যা তুলনামূলক কম। বন্ধের প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। দিনের প্রথম ভাগেই তে পূর্ব বর্ধমানের কার্জন গেট অবরোধ। আটকে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস।
আরও পড়ুনঃ ভ্যালিডিটি কমছে শীতের! ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি।


পুলিশের হাতে গোলাপ তুলে দিচ্ছেন বাম ছাত্র-যুবরা। সকাল ৯ টা নাগাদ জেলায় জেলায় মিছিল করছে বাম-কংগ্রেস। রাজ্যের একাধিক জায়গায় দফায় দফায় দেখা গেছে বন্ধের ছবি। সকাল ৯টার দিকে মধ্যমগ্রামে পুলিশের পুলিশের সঙ্গে বচসা বন্ধ সমর্থনকারীদের। বীরভূমের দিকেও বামেদের বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এখনও স্বাভাবিক যান চলাচল।
পাণ্ডুয়াতেও চলছে রেল অবরোধ।সকাল ৮. ৪৫ নাগাদ শিয়ালদহ মেইন শাখার কাঁচরাপাড়ায় অবরোধ হয়। ব্যাহত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। সকালের দিকে উত্তরপাড়ার কোতরাং ধারসায় জিটি রোড অবরোধ। স্তব্ধ যান চলাচল।সকালের দিকে শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি ও বিড়া স্টেশনের মাঝে লাইনে বিক্ষোভ। ব্যাহত ট্রেন চলাচল। বারাসতের চাঁপাডালি মোড়ে দফায় দফায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের।
প্রভাব বাংলা বনধের! ব্যাহত ট্রেন পরিষেবা। স্তব্ধ যান চলাচল। চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা সকাল ৮ টা নাগাদ তে বহরমপুরে সরকারি বাস চললেও রাস্তায় নেই বেসরকারি বাস। স্কুল খোলার দিনেই চরম হয়রানির আশঙ্কা করছেন শিক্ষক, পড়ুয়া, অভিভাবকরা। শুনশান রায়গঞ্জ। দোকান পাট বন্ধ। বাস না চালানোর আবেদন বামেদের। উত্তর ২৪ পরগনার অশোকনগরে রেল অবরোধ। সকালের দিকে উত্তর কলকাতায় স্বাভাবিক বাস চলাচল। তবে দোকানপাট এখনও বন্ধ। তে বামেদের ১২ ঘণ্টা বনধে শিয়ালদহে এখনও স্বাভাবিক ট্রেন চলাচল। হাজরায় মোতায়েন প্রচুর পুলিশ।









