গো-সুরক্ষা বিল ২০২১ পাশ হলো অসমে, মন্দির চত্বরের ৫ কিমির মধ্যে নিষিদ্ধ গোমাংস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গো-সুরক্ষা বিল ২০২১ পাশ হলো অসমে, মন্দির চত্বরের ৫ কিমির মধ্যে নিষিদ্ধ গোমাংস। এবার নয়া গো-সুরক্ষা আইন পাশ হলো অসম বিধানসভায়। এই আইনে বলা হয়েছে মন্দির চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস বা গোমাংস জাত পন্য কেনাবেচা করা যাবে না। এছাড়া হিন্দু, জৈন, শিখ এবং গোমাংস না খাওয়া সম্প্রদায় বসবাস করা এলাকায় গোমাংস নিদ্ধান্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ ক্রিকেট জগতে নক্ষত্রপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যশপাল শর্মা
গো-সুরক্ষা আইন-২০২১ নামে এই বিল পাশ করেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বিলে গোমাংস ভক্ষন, বিক্রয়ের পাশাপাশি বেআইনি ভাবে গরু পাচার নিয়েও আলোচনা করা হয়। ভারতে গোহত্যা আটকানোর নানা আইন থাকলেও, কোনো কোনো জায়গায় গোমাংস নিসিদ্ধ করা আইন এই প্রথম।

গো-সুরক্ষা বিল ২০২১ পাশ হলো অসমে। ভারতে গোহত্যা আটকানোর নানা আইন থাকলেও, কোনো কোনো জায়গায় গোমাংস নিসিদ্ধ করা আইন এই প্রথম। 

 

গো-সুরক্ষা বিল ২০২১ পাশ হলো অসমে, মন্দির চত্বরের ৫ কিমির মধ্যে নিষিদ্ধ গোমাংস। এ বিষয়ে অসম বিধানসভার প্রধান বিরোধীনেতা দেবব্রত সাইকিয়া জানান, এই বিলে আনেক গন্ডগোল রয়েছে। এই ৫ কিলমিটার কিসের ভিত্তিতে হবে তা এখানে বলা হয় নি। এমন হলে যে কেউ পাথর বসিয়ে মন্দির করে ফেলতেই পারে। সেক্ষেত্রে ধর্মীয় বিবাদ লাগতে পারে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন এল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামও।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত