ক্রিকেট জগতে নক্ষত্রপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যশপাল শর্মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট জগতে নক্ষত্রপতন। মঙ্গলবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ৮৩ সালের বিশ্বকাপজয়ের অন্যতম নায়ক ছিলেন যশপাল শর্মা।

সাত এবং আটের দশকে জাতীয় দলের জার্সিতে নিয়মিত খেলেছেন যশপাল। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচ এবং ৪২টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর।

আরও পড়ুনঃ দু বারে দু রকম ভ্যাকসিন? হতে পারে বিপদ, জানালেন হু-এর বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

৩৭টি টেস্টে এই মিডল-অর্ডার ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ১৬০৬ রান। টেস্ট ক্রিকেটে ২টি শতরান এবং ৯টি অর্ধশতরানের মালিক তিনি। টেস্টে তাঁর রানের গড় ছিল ৩৩। একদিনের ক্রিকেটে ৮৮৩ রান করেছেন যশপাল।

ক্রিকেট জগতে নক্ষত্রপতন, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যশপাল শর্মা

পঞ্জাবে জন্ম কিন্তু রঞ্জি ট্রফিতে হরিয়ানা ও রেলওয়েজের হয়ে ১৬০টি ম্যাচ খেলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। খেলা ছাড়ার পর বিসিসিআই-য়ের বিভিন্ন পদে ছিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত